Yogi Adityanath: মানুষের কল্যাণে বিশেষ পুজো যোগীর, করলেন রুদ্রাভিষেকও
Yogi Adityanath: নতুন বছরের শুরুর দিনেই (New Year 2024) বিশেষ পুজোয় মগ্ন হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বছর খুবই গুরুত্বপূর্ণ তাঁর কাছে। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই বছরের শুরুর দিন সকালে গোরখপুরের গোরখনাথ মন্দিরে বিশেষ যজ্ঞ এবং শ্রী রামের আরাধ্য দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
আর বিশেষ পুজোর মাধ্যমে সে রাজ্যের সকল মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তির জন্যে প্রার্থনা করলেন যোগী (Yogi Adityanath) । বিশেষ এই অনুষ্ঠানে গোরক্ষনাথ মন্দিরের পণ্ডিত আচার্য ও পুরোহিতরা উপস্থিত ছিলেন। রুদ্রাভিষেকের পর বৈদিক মন্ত্রচ্চারণের মাধ্যমে বিশেষ যজ্ঞ করেন যোগী আদিত্যনাথ।

বিশেষ এই পুজো শেষে মন্দিরের প্রাঙ্গনেই মানুষের সঙ্গে মিলিত হন। সব সময় নিজেকে মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতেই বেশি ভালোবেসেছেন। রাজ্যের মানুষের কল্যাণেই কাজ করতে চেয়েছেন। আর তাই বছরের প্রথমদিনেও তাই মানুষের সঙ্গেই মিশে গেলেন যোগী (Yogi Adityanath)।
পুজো শেষে গোরখনাথ মন্দিরে জনতার দরবারে অংশ নেন। মানুষের সমস্যার কথা শোনেন। শুধু তাই নয়, আধিকারিকদের এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। অন্যদিকে সাহারানপুর জেলায় সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের যাতে সঠিক ভাবে চিকিতসা হয় তা নজর রাখতে সরকারি আধিকারিকদের নির্দেশ দেন যোগী আদিত্যনাথ। বলে রাখা প্রয়োজন, এক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন।
অন্যদিকে এদিন বিশেষ এই পুজোয় বসার আগেই তিনি রাজ্যের মানুষকে নতুন বছরের জন্যে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ (Yogi Adityanath)তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ইংরেজি নববর্ষ ২০২৪ এর জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।" শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব।












Click it and Unblock the Notifications