Yogi Adityanath: বৃন্দাবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রস্তুতিতে ব্যস্ত যোগী
Yogi Adityanath: তিনদিন পরই বৃন্দাবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সব প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী মন্দিরে পুজো দেন যোগী। গিয়েছিলেন মদন মোহন মন্দিরেও। রাজ্যোর মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তিনি।
আগামী ২৩ নভেম্বর বৃন্দাবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)। তার আগে সব প্রশাসনিক আধিকারিকরা কাজ করছেন পুরোদমে। সব খতিয়ে দেখতে ব্রজ উৎসব মেলায় গিয়েছিলেন যোগী। এছাড়া ধোলি পাউ রেল স্টেশন পরিদর্শন করেন তিনি। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সাংসদ হেমা মালিনী।

জেলাশাসক শৈলেন্দ্র সিং ও উত্তর প্রদেশের ব্রজ তীর্থ বিকাশ পরিষদের সিইও নগেন্দ্র প্রতাপের সঙ্গে প্রস্তুতি নিয়ে কথা বলেন যোগী (Yogi Adityanath)। সব ব্যবস্থা ঠিক আছে কি না, মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেন ওই দুই আধিকারিক। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব সঞ্জয় প্রসাদের সঙ্গে যোগী বৈঠক করেন ব্রজ তীর্থ বিকাশ পরিষদের দফতরে।
১৪ নভেম্বর থেকে শুরু হওয়া ব্রজ রাজ উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ব্রজ তীর্থ বিকাশ পরিষদ ও রাজ্যের পর্যটন দফতর প্রতিবার এই উৎসবের আয়োজন করেছে। ২৩ নভেম্বর সেই উৎসবে উপস্থিত থাকবেন সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। মীরা বাই-এর জীবন নাচের মাধ্যমে তুলে ধরবেন তিনি। ৯০ মিনিট ধরে করবেন অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী।
এছাড়াও শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির, বাঁকে বিহারী মন্দির পরিদর্শনের পর একটি জনসভাতেও যোগ দেবেন তিনি। তার আগে মন্দিরের প্রধান পুরোহিতদের সঙ্গেও কথা বলেছেন যোগী (Yogi Adityanath)। ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে মানিত মীরাবাই ফেস্ট।
এদিকে উদ্বোধন হতে চলেছে ভারতের ভারতের প্রথম ভক্তিমূলক থিম পার্ক সাই তীর্থ চালু হচ্ছে ভারতে। সেখানে থাকবে লেজার শো-এর ব্যবস্থা। সাই বাবার জীবন ফুটিয়ে তোলা হবে সেই শো-তে। রাজ্যের মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাতিল সেই শো-এৎ উদ্বোধন করবেন। বলে রাখা প্রয়োজন, বছর ঘুরলেই রামমন্দিরের উদ্বোধন। জোগীর নেতৃত্বে সেজে উঠছে গোটা অযোধ্যা। তবে এবার মোদীর নজরে বৃন্দাবন।












Click it and Unblock the Notifications