২০২৪-এর ভোটের আগেই রাম মন্দিরের জমকালো উদ্বোধন! সময় জানিয়ে জনসাধারণকে আমন্ত্রণ যোগী আদিত্যনাথের
দেশে তীব্র করোনা মহামারীর মধ্যে উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার তথা বিজেপির টার্গেট ছিল ২০২৪ট-এর লোকসভা নির্বাচনের আগে সেই মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া। তাই হতে চলেছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৪-এর জানুয়ারি মাসে রামমন্দিরের জমকালো উদ্বোধন হবে। সেই উপলক্ষে আশপাশের এলাকায় পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে তীব্র গতিতে। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রী থেকে .কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বলেছিলন ২০২৪-এর নির্বাচনের আগে অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। সেই মতো উন্নয়নের কাজ চলেছে। বিমানবন্দর ও রেলস্টেশনের সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়াও অযোধ্যার পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। সাহাদাত গঞ্জ থেকে নয়া ঘাট পর্যন্ত ১৩ কিমি রাম পথ নির্মানের কাজ চলছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রামজানকী পথ ও ভক্তি পথের উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। শ্রী রাম জন্মভূমি এবং হনুমান গড়ি মন্দিরে ভক্তদের চলাচল সহজ করতেই পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে। রাম জন্মভূমি পথের চওড়া হবে ৩০ মিটার আর ভক্তি পথ চওড়া হবে ১৪ মিটার।

দ্রুত গতিতে যে কাজ অযোধ্যায় চলছে, তার পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি রাম মন্দিরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন। সরকারি বিবৃতিতে অযোধ্যার দোকানদারের কথাও তুলে ধরা হয়েছে। তাঁরা দোকানের জায়গা মন্দির তৈরি ও অন্য পরিকাঠামো তৈরির জন্য সরকারের হাতে তুলে দিয়েছেন।
এই প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য নতুন কমপ্লেক্সে দোকান বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাম মন্দির তৈরি হয়ে গেলে বিশ্বের সব থেকে সুন্দর জায়গা হবে অযোধ্যা।












Click it and Unblock the Notifications