Yogi Adityanath: গত নয় বছরে ভারত উন্নতির শীর্ষে পৌঁছেছে: যোগী আদিত্যনাথ

গত নয় বছরে ভারত উন্নতির পথে তরতর করে এগিয়েছে। আজ দেশবাসী থেকে বিশ্ববাসী জানেন ভারত কতটা উন্নতি করেছে, উত্তরাখণ্ডের ঋষিকেশে সেন্ট্রাল জোনাল কাউন্সিলের সভায় বক্তব্য রাখার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমনটাই জানান। তাঁর মতে-"দেশ ও বিশ্ব এক নতুন ভারত দেখেছে।"

মুখ্যমন্ত্রী বলেন, কীভাবে উত্তর প্রদেশের চারটি জেলা বারাণসী, লখনউ, আগ্রা ও গৌতম বুদ্ধ নগর সফলভাবে জি ২০ ব্লকের ১১ টি বৈঠকের আয়োজন করেছিল। তিনি এই ইভেন্টগুলিকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে 'ব্র্যান্ড উত্তরপ্রদেশ' প্রদর্শনের সহায়ক হিসাবে দেখিয়েছিলেন। এর মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস, জীবনধারা, খাদ্যাভ্যাস, আইনশৃঙ্খলা, পরিস্থিতি, প্রযুক্তির অগ্রগতি এই বৈঠকগুলিতে আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছে তুলে ধরাও হয়েছিল।

Yogi Adityanath


উত্তরপ্রদেশের সাংস্কৃতিক সম্পদ ও উন্নয়নগুলি তুলে ধরার পাশাপাশি, যোগী আদিত্যনাথ কীভাবে এই সমাবেশগুলি রাজ্যের অভ্যন্তরে দুর্নীতি কমানোর দিকে চেষ্টা করছে সেই সম্পর্কেও কথা বলেছেন।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসাও করেছেন। তিনি আরও জানান, মোদীর জন্যই গত নয় বছরে দেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। তাঁর মতে- "দেশ ও বিশ্ব এক নতুন ভারত দেখেছে।"

যোগী বলেন, প্রধানমন্ত্রী 'টিম ইন্ডিয়া' মাধ্যমে কীভাবে সমবায় ফেডারেলিজম ধারনা বাস্তবায়িত হচ্ছে তা তুলে ধরেছেন। কী এই সমবায় ফেডারেলিজম ধারনা (concept of cooperative federalism) ? কেন্দ্রীয় ও রাজ্য সরকার তাদের স্বায়ত্তশাসন বজায় রেখে একসঙ্গে কাজ করে, এটি প্রধানমন্ত্রী মোদীর শাসন মডেলের একটি মূল নীতি। এই ২৪ তম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও।

যোগী আরও জানান, উত্তরপ্রদেশ আখ, চিনি, ইথানল তৈরিতে প্রথম স্থানেই রয়েছে। তাই এই শ্রমিকদের আয় বাড়াতে তার দিকেও বিশেষ নজর দিয়েছেন তিনি, তিনি এই শ্রমিকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ২.৬২ কোটি শ্রমিক, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০,৮৪৫ কোটি টাকা পাঠানো হয়েছে। তাছাড়াও এই নয়বছরে মহিলারা যাতে নিরাপদে থাকতে পারেন সেদিকেও নজর দিয়েছেন যোগী। নারীদের যারা অপমান করেন না খারাপ আচরণ করেন তাদেরও শাস্তি দিতে পিছপা হয়নি উত্তরপ্রদেশ সরকার, সেদিকেও প্রথম স্থানেই রয়েছে এই রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+