মাতৃভূমি যোজনা উদ্বোধন যোগী আদিত্যনাথের, ৩৭০টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কার
উত্তরপ্রদেশে মাতৃভূমি যোজনা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে ৩৭০টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কার বিতরণ করেছেন তিনি। মাতৃভূমি যোজনার উদ্বোধন করে তিনি জানান, গ্রামের মতো শহরাঞ্চলেও শুরু হবে এই কাজ। এই যোজনায় সবাইকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, "মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও বড়। তাদের মধ্যে কোনো তুলনা হতে পারে না। তাই মাতৃভূমি যোজনার আওতায় সবাইকে আনার পরিকল্পনা। আমাদের সরকার বর্তমানে গ্রামীণ এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন করেছে। এবার আমরা শহরাঞ্চলেও মাতৃভূমি প্রকল্প বাস্তবায়ন করব।"

তিনি বলেন, "মাতৃভূমি যোজনা দুটি উদ্দেশ্য পূরণ করবে। প্রথমত, ব্যক্তিরা তাদের শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ করতে সক্ষম হবে। দ্বিতীয়ত, তাঁরা তাদের মাতৃভূমিতে অবদান রাখতে সক্ষম হবে।" এই উপলক্ষে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত প্রচার পুরস্কার যোজনার অধীনে ৩৭০টি অসামান্য গ্রাম পঞ্চায়েতকে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়া রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পের অধীনে৩১৪৫ গ্রাম পঞ্চায়েত সচিবকে ল্যাপটপ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "পঞ্চায়েতিরাজ দফতরের এমন একটি ব্যবস্থা তৈরি করা উচিত যার মাধ্যমে অর্থ প্রদানকারী ব্যক্তিকে তার প্রতিটি টাকার হিসাব দেওয়া যেতে পারে।"
#UPCM @myogiadityanath ने आज जनपद लखनऊ में मुख्यमंत्री पंचायत प्रोत्साहन पुरस्कार योजना के अन्तर्गत 370 उत्कृष्ट ग्राम पंचायतों को पुरस्कृत किया व राष्ट्रीय ग्राम स्वराज अभियान योजना के अन्तर्गत 3,145 ग्राम पंचायत सचिवों को लैपटॉप वितरित किए।
— CM Office, GoUP (@CMOfficeUP) June 2, 2023
मुख्यमंत्री जी ने इस अवसर पर उत्तर… pic.twitter.com/oBBlP35hZH
তিনি বলেন, " উত্তরপ্রদেশের মাতৃভূমি যোজনার অধীনে তহবিলের ৬০ শতাংশ বরাদ্দে মাতৃভূমিতে কিছু অবদান রাখতে সক্ষম হবেন ইচ্ছুক ব্যক্তিরা। তহবিলের বাকি ৪০ শতাংশ রাজ্য সরকার সরবরাহ করবে।" মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাই মাতৃভূমির প্রতি তাঁদের গভীর শ্রদ্ধাবোধ রয়েছে।
যোগী আদিত্যনাথের কথায়, "প্রত্যেক মানুষেরই মাতৃভূমির সঙ্গে একটা বন্ধন আছে। আমাদের অবশ্যই এই বন্ধনকে উৎসাহিত করতে হবে এবং তাদের হৃদয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। এর আগে জনগণের মনে ছিল যে রাজ্য সরকারের বাজেটে তহবিলের অপব্যবহার হয়েছে। সেই ধারণাকে আমরা ভুল প্রতিপন্ন করতে পেরেছি।

এবার 'মাতৃভূমি যোজনা শহর এলাকাতেও বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় উত্তরপ্রদেশে ১০টি পৌর কর্পোরেশনকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে দাবি যোগী আদিত্যনাথের। তিনি বলেন, "আমাদের সরকার রাজ্য স্মার্ট সিটি প্রোগ্রামের অধীনে সাতটি পৌর কর্পোরেশনকে 'স্মার্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন' হিসেবে গড়ে তুলছে।"
তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রাম পঞ্চায়েতগুলিকে উন্নয়নের সূচনা হিসাবে বর্ণনা করেছেন এবং কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারই তাদের উন্নয়নের জন্য তহবিল সরবরাহ করছেন। শুধু সময়মতো উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে হবে। তবেই মানুষ আপনার কার্যকালকে স্মরণীয় করে রাখবে।












Click it and Unblock the Notifications