Yogi Adityanath: অযোধ্যার প্রস্তুতির মাঝেই আগ্রা-মথুরা চপার সার্ভিসের উদ্বোধন করলেন যোগী
সেজে উঠছে উত্তর প্রদেশ। অযোধ্যার মন্দিরের উদ্বোধনের দিন এগিয়ে আসছে। তার মাঝেই অযোধ্যায় আরও এক পরিষেবা সূচনা করলেন যোগী আদিত্যনাথ। চালু হয়ে গেল আগ্রা-মথুরা চপার সার্ভিস। এবার আগ্রা থেকে মথুরায় চপারে যাতায়াত করতে পারবেন পর্যটকরা।
এই প্রথম উত্তর প্রদেশে আন্তঃরাজ্য কপ্টার পরিষেবা শুরু হল। এর আগে উত্তর প্রদেশে এই রকম কোনও পরিষেবা ছিল না। কেবল মাত্র ভিভিআইপি বা মন্ত্রীরাই কপ্টারে চড়ার সুযোগ পেতেন। এবার থেকে সাধারণ পর্যটকরাও এই পরিষেবা পাবেন। পর্যটনের উন্নয়নের স্বার্থেই যোগী সরকার এই পরিষেবার সূচনা করলেন।

আগ্রার ভাটেশ্বর থেকে মথুরার গোবর্ধন পর্যন্ত এই পরিষেবা দেওয়া হচ্ছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবসে এই পরিষেবার উদ্বোধন করেছেন যোগী আদিত্যনাথ। তবে পিপিপি মডেলে এই পরিষেবা চালানো হবে। অর্থাৎ সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে চলবে পরিষেবাটি। উত্তরাখণ্ডের কেদারনাথ এবং বদ্রীনাথেও এই পরিষেবা রয়েছে।
গতকাল কৃষি মেলার উদ্বোধনের সময় এই পরিষেবার সূচনা করেন যোগী আদিত্যনাথ। যমুনা ঘাটে শিবমন্দিরের সামনে এই মেলার উদ্বোধন করেন তিনি। আর কয়েকদিন পরেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখন নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন উত্তর প্রদেশের আধিকারীকরা। অযোধ্যায় সৌন্দর্যায়নের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই অযোধ্যায় বিমানবন্দরের কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সেই বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে অযোধ্যায় একটি পদযাত্রাও করবে তিনি। এক কথায় এই পদযাত্রার মধ্য দিয়ে ২০২৪-র লোকসভা ভোটের প্রচারের সূচনা করবেন তিনি। তারপরেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে।












Click it and Unblock the Notifications