Yogi Adityanath: সতর্ক হন, ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়! পুলিশ-প্রশাসনকে সতর্ক যোগীর
Uttar Pradesh Cm Yogi Adityanath: উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা ইস্যুতে আরও কড়া হতে চলেছে যোগী আদিত্যনাথ! আর তা করতেই উচ্চপর্যায়ের বৈঠক করলেন তিনি। যেখানে অপরাধ সংক্রান্ত একাধিক প্যান্ডিং মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এমনকি এই বিষয়ে তাঁদের গাফিলতি রয়েছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও কথা বলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, সব ঘটনা থেকে একটা শিক্ষা হওয়া উচিৎ। আর মাঠে নেমে যে সমস্ত আধিকারিকরা কাজ করছেন তা যাতে শিখে নেন সেই বার্তা দেন যোগী। শুধু তাই নয়, সতর্ক থাকারও কথা বলেন। পাশাপাশি একই ঘটনার পুনরাবৃত্তি যাতে বারবার না ঘটে সেজন্যে উচ্চ পদস্থ আধিকারিকদের কার্যত সতর্ক করে দেন যোগী।
সময় থাকার সঙ্গে সঙ্গে তা যাতে রুখে দেওয়া যায় সেই নির্দেশও পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন। অন্যদিকে উত্তরপ্রদেশে ফের একবার এন্টি রোমিও স্কোয়াড অভিযান শুরু করা হবে। আর সেই নির্দেশও ওই বৈঠকে আধিকারিকদের দেন যোগী (Yogi Adityanath)। সাইবার অপরাধ রুখতে কড়া হওয়ার কথাও জানানো হয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ, উত্তরপ্রদেশের সমস্ত জেলাস্তরে সাইবার ক্রাইম থানা তৈরি করতে। থানাগুলিতে সাইবার সেল গঠনের উপর জোর দেওয়ারও নির্দেশ।
রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন যোগী (Yogi Adityanath)। আর সেই বৈঠক থেকে আইনশৃঙ্খলা ইস্যুতে কড়া বার্তা পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের দেন তিনি। ঘটনা নিয়ে আধিকারিকদের আরও সতর্ক হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি প্রত্যেকটি অভিযোগের ১০০ শতাংশ নিষ্পত্তি, দ্রুত চার্জশিট দেওয়া, বিচারাধীন মামলাগুলিকেও দ্রুত যাতে তদন্ত শেষ করা যায় সেই বার্তাও যোগী (Yogi Adityanath) দিয়েছেন। পাশাপাশি জেলার এসএসপি এবং এসপিকে প্রতিটি থানায় সাপ্তাহিক পর্যালোচনা করতে হবে বলেও নির্দেশে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications