সরকারি দফতরে ব্যাপক নিয়োগ! স্টার্টআপ শুরু করতে ৬০ তরুণকে সাহায্য যোগীর
UttarPradesh: Cm Yogi: তৃণমূলস্তরে উন্নয়নকে পৌঁছে দিতে প্রয়োজন আরও লোকবল! আর সেদিকে তাকিয়ে যুগান্তকারী পদক্ষেপ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সম্প্রতি বিভিন্ন বিভাগে অফিসার পদের জন্য নির্বাচিত ৪৯৬ জনকে নিয়োগ পত্র দিলেন যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় যারা সফল হয়েছেন তাঁদের হাতেই এই নিয়োগ পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন একটি পোর্টালেরও উদ্বোধনও করেছেন যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যার মাধ্যমে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী অভ্যুদয় কোচিং স্কিমে পড়াশোনা করছেন
মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, সরকারি শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়া চলছে। পাশাপাশি বেসরকারি ক্ষেত্রগুলিতেও কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে। গত ছয় বছরে রাজ্যে এক কোটি ৬১ লাখ যুব সম্প্রদায়কে চাকরি দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে ৬০ লাখেরও বেশি তরুণ উদ্যোক্তাকে স্টার্টআপ শুরু করতে সাহায্য করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আর তা বলতে গিয়ে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করা ৪৩ জনের কথা তুলে ধরেন যোগী আদিত্যনাথ, যারা মুখ্যমন্ত্রী অভ্যুদয় কোচিং স্কিমে পড়াশোনা করছেন। যা যথেষ্ট গর্বের।

একাধিক দফতরে নিয়োগ
অন্যদিকে যে প্রার্থীদের জয়েনিং লেটার দেওয়া হয়েছে, তাদের মধ্যে সর্বোচ্চ ৭৮টি জয়েনিং লেটার আবাসন ও নগর পরিকল্পনা বিভাগের। সহকারী সিভিল ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং হাউজিং ডেভেলপমেন্ট কাউন্সিলের ইঞ্জিনিয়ারের মতো শূন্যপদগুলিতে সফল এই প্রার্থীদের নিয়োগ করেছেন যোগী আদিত্যনাথ। এছাড়াও অর্থ দফতর সহ একাধিক বিভাগে আরও ৬০ জনকে জয়েনিং লেটার তুলে দিয়েছেন যোগী।

তৃণমূল স্তরে পৌঁছে দিতে চান কাজ
সরকারি একাধিক দফতরে নিয়োগ করেছেন যোগী। গুরুত্বপূর্ণ দফতরগুলির পাশাপাশি কারা এবং সংস্কার (ডেপুটি ওয়ার্ডেন এবং সুপারিনটেনডেন্ট জেল), স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন বিভাগ (ডেপুটি রেজিস্ট্রার) এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদের জন্যে ৩১ থেকে ৩২ জনকে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও অন্যান্য সরকারি সমস্ত পদেও নিয়োগ করা হয়েছে অফিসারদের। রাজ্যজুড়ে চলছে উন্নয়নের ঝড় বইছে। রাস্তা থেকে শুরু করে মানুষের প্রয়োজন এমন একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষকদের সুবিধার্থেও নেওয়া হয়েছে একাধিক বড় সিদ্ধান্ত। এই অবস্থায় রাজ্যের মানুষের কাছে আরও কাজ এবং উন্নয়ন পৌঁছে দিতে প্রয়োজন আরও লোকবল। আর সেদিকে তাকিয়েই যোগী সরকারের এই নিয়োগ বলে মনে করা হচ্ছে।

কর্মস্থানে দিশা
আগামিদিনে যাতে উত্তরপ্রদেশের যুব সম্প্রদায় আরও বেশ করে কাজ পেতে পারে সেদিকে তাকিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন যোগী সরকার। পাশাপাশি পর্যটন থেকে শিল্পেও ঘুরে দাঁড়াচ্ছে বিজেপি শাসিত এই রাজ্য। যা সে রাজ্যের যুব সম্প্রদায়কে দক্ষ গড়ে তুলতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications