Yogi Adityanath: ভারত ও আমেরিকার স্কিল ও স্কেলের মেলবন্ধনে দুর্দান্ত ফল, বললেন যোগী আদিত্যনাথ
Yogi Adityanath: ভারত ও আমিরিকায় স্কিল ও স্কেল একসঙ্গে হলে বিশ্ব ব্যতিক্রমী ফলাফল দেখতে পাবে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমনটাই মন্তব্য করেছেন। বিশ্বব্যাপী কোভিড মহামারীর সময় ভারত ব্যতিক্রমী কর্মক্ষমতা প্রদর্শন করেছে বলেও মন্ত্য করেছেন তিনি।
অনুষ্ঠানটি ছিল উত্তর প্রদেশ হেলথ টেকনোলজি সামিটের। আমেরিকায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং গৌতম বুদ্ধ নগর এসজিপিজিআই এবং জিমসের চিকিৎসা ক্ষেত্রে অংশীদারিত্বের অনুষ্ঠানে বক্ততা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, ভারতের জনসংখ্যা আমেরিকার চারগুণ। কোভিডে মৃত্যুতে ভারতে মৃত্যু হার ছিল আমেরিকার অর্ধেক।

উত্তরপ্রদেশে এই মুগূর্তে স্বাস্থ্য পরিষেবা দেশের মধ্যে ভাল জায়গায় রয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, গত নয় বছরে দেশে নতুন তনু স্টার্ট আপ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেছেন, এই সময়ে ভারত উল্লেখযোগ্যভাবে ইউনিকর্নদের নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। উত্তর প্রদেশেও এই সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, তাঁর সরকার উৎসাহের সঙ্গে অন্দো-ইউএস গ্লোবাল ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদাডরিত্বকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেছেন, উত্তর প্রদেশে এখন আমেরিকার উদ্ভাবন এবং স্টার্ট আপের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে আইয়টি এবং ইলেকট্রনিক্স বিভাগ।

উত্তর প্রদেশ কীভাবে এনসেফেলাইটিসের মতো রোগ নিয়ন্ত্রণ করতে পেরেছে তার ওপরে আলোকপাত করে মুখ্যমন্ত্রী ( Yogi Adityanath) বলেছেন, ১৯৭৭ থেকে ২০১৭ সালের মধ্যে রাজ্য এনসেফেলাইটিসের কারণে প্রায় ৫০ হাজার শিশুর মৃত্যু হয়েছিল। কিন্তু গত ছয় বছরে রাজ্য এনসেফেলাইটিস সম্পূর্ণভাবে নির্মূলে সাফল্য পেয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন উত্তর প্রদেশের ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু-সহ বিভিন্ন জলবাহিত এবং ভেক্টর বাহিত রোগ নিয়ন্ত্রণে সাফল্য অর্জন করেছেন। এই অংশীদারিত্ব চিকিৎসাশাস্ত্রে এই ধরনের স্টার্ট আপগুলিতে প্রচারক করতে কার্যকর প্রমাণিত হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) সীতাপুর চক্ষু হাসপাতালকে প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। কেননা এই হাসপাতাল কেবল দেশেই নয়, বিদেশ থেকেই মানুষ চোখের চিকিৎসা করাতে আসত। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে হাসপাতালে জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা ও পরিকাঠামো দেওয়া কথাও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications