উত্তরপ্রদেশের মানুষকে অক্ষয় তৃতীয়া, পরশুরাম জয়ন্তী এবং ইদের শুভেচ্ছা যোগী আদিত্যনাথের

দীর্ঘ একমাস রমজান শেষে আজ শনিবার খুশির ইদ। গোটা দেশে সংখ্যালঘুর মানুষ এই উৎসবে শামিল হয়েছেন। আর খুশির ইদে রাজ্যের সংখ্যালঘু মানুষকে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ। একই সঙ্গে পুরশুরাম জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

সরকারের তরফে সম্প্রতি একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানিয়েছেন, অক্ষয় তৃতীয়া সনাতন সংস্কৃতির খুবই শুভ একটা দিন। এমনকি অক্ষয় তৃতীয়া ওগাদি তিথি বলেও ওই বিবৃতিতে মন্তব্য করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। যার অর্থ হল এই তিথি যুগের পর যুগ ধরে মানা হয়।

ইদের শুভেচ্ছা যোগী আদিত্যনাথের

বিবৃতিতে ভগবান বিষ্ণুর অবদানের কথাও যোগী তাঁর বিবৃতিতে ব্যাখ্যা করেছেন। বলছেন, সম্পূর্ণ এই সৃষ্টির রচয়িতা ভগবান বিষ্ণুর। আর অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান বিষ্ণুর আশির্বাদ প্রাপ্ত হয় বলেও মন্তব্য করেছেন যোগী। শুধু তাই নয়, এই তিথিতে ভগবান বিষ্ণুকে বিশেষ ভাবে পুজো করা হয়। লক্ষ্মী-নারায়ণ রূপে পুজো করা হয় বলেও উল্লেখ মুখ্যমন্ত্রীর।

একই সঙ্গে তাঁর মন্তব্য, ভগবান পরশুরাম জয়ন্তীও এই তিথিতে বিশেষ ভাবে মানা হয়। মুখ্যমন্ত্রীর যোগীর মন্তব্যে ঋষি পরশুরামের অবদানের প্রসঙ্গে উঠে আসে। তিনি বলেন, মহর্ষি এই সমাজে ধর্ম এবং ন্যায় প্রতিষ্টা করতে অতুল্য যোগদান ছিল। অন্যান্য রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশেও একযোগে ইদ এবং অক্ষয় তৃতীয়া পালন করা হচ্ছে।

কার্যত উৎসবের মেজাজ। যদিও করোনা পরিস্থিতি নতুন করে বাড়ছে। এই অবস্থায় যোগী আদিত্যনাথ সরকার একাধিক বিধি নিষেধ লাঘু করেছে। সেই বিষয়টিকে মাথায় রেখে অক্ষয় তৃতীয়া এবং পরশুরাম জয়ন্তী সাবধানে পালন করতে বলেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। পাশাপাশি উত্তরপ্রদেশের সংখ্যালঘু মানুষকে ইদের শুভেচ্ছা বার্তাও দিয়েছেন তিনি।

অক্ষয় তৃতীয়ার মহাত্ম তুলে ধরলেন যোগী আদিত্যনাথ

যোগী জানিয়েছেন, ঈদের উৎসব একে অপরের আনন্দ ও মিলনের বার্তা দেয়। খুশির এই উৎসব সামাজিক একতাকে আরও মজবুত করার বার্তা দেয় বলেও মন্তব্য তাঁর। পাশাপাশি ভ্রাতৃত্বের বোধ জাগিয়ে তোলে বলেও দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। যোগীর পাশাপাশি দেশের মানুষকে ইদ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+