Yogi Adityanath: গোরক্ষায় বরাদ্দ বাড়ালেন যোগী আদিত্যনাথ, কী ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গো রক্ষায় তৎপর হয়েছিলেন যোগী আদিত্যনাথ। এবার গোরক্ষায় বরাদ্দ বাড়ালেন তিনি। রাস্তায় যেসব গরু বেওয়ারিশ ভাবে ঘুরে বেড়ায় তাদের রক্ষনাবেক্ষনের জন্য দৈনিক ৫০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
২০২৩-২৪ অর্থ বর্ষে গোরক্ষার জন্য বরাদ্দ ১২৫ কোটি টাকার প্রথম বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। গোরক্ষায় একাধিক প্রকল্প আগেই ঘোষণা করেছে যোগী সরকার। নন্দ বাবা মিল্ক মিশন, নন্দিনী কৃষক সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে। তাতে গোরক্ষায় বিশেষ অ্যাম্বুলেন্স এবং গোশালা তৈরির অর্থ বরাদ্দ করা হয়েছে।

রাস্তায় বেওয়ারিশ গরুগুলির রক্ষনা বেক্ষণে এবার বিশেষ নজর দিয়েছে উত্তর প্রদেশ সরকার। গরুগুলিকে পর্যাপ্ত পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গরু খাদ্য, স্বাস্থ্য এবং পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে যোগী সরকার। উত্তর প্রদেশে ডেয়ারি শিল্পের উন্নয়নেও একাধিক কাজ করছে যোগী সরকার। গোশালায় গরুর রক্ষনাবেক্ষনের জন্য প্রতিদিন ৫০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।
অসুস্থ গরুর চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয় সেকারণে গোশালাগুলিতে পশুচিকিৎসক রাখতে বলা হয়েছে। গ্রামপঞ্চায়েত এবং জেলাশাসকদের এই দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রাণিসম্পদ বিকাশ দফতরকেও সেদিকে নজর দিতে বলা হয়েছে। কোনও ভাবে গোরক্ষায় কোনও গাফিলতি করা যাবে না বলে গোশালা গুিলকে কড়া নির্দেশ দিয়েছে যোগী সরকার।












Click it and Unblock the Notifications