সরকারি প্রকল্পে জোর উত্তর প্রদেশে! ফাস্ট ট্র্যাকে যোগী সরকারের জল সরবরাহ এবং পয়ঃপ্রণালির সুবিধা

উত্তর প্রদেশ সরকার যেমন বেসরকারি বিনিয়োগে যোগ দিয়েছে ঠিক তেমনই কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নেও জোর দিয়েছে। যোগী সরকার উত্তর প্রদেশে অমরুত ১ বাস্তবায়ন করছে। এই প্রকল্পে রাজ্যের প্রতিটি বাড়িতে জল সরবরাহ এবং পয়ঃপ্রণালির সুবিধা বেওয়ার কথা বলা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে এই দুই প্রকল্পকে ফাস্ট ট্র্যাকে করার কথা বলা হয়েছে।

সরকারি প্রকল্পের কাজ অনেকটাই শেষ

সরকারি প্রকল্পের কাজ অনেকটাই শেষ

২০২৩-এর ১৩ মার্চের মধ্যে উত্তর প্রদেশ সরকার এই ঘরনের ২৬২ টি প্রকল্পের কাজ সমাপ্ত করেছে। এইসব প্রকল্পে খরচ ধরা হয়েছিল ৫৮১৬.৫৫ কোটি টাকা। এর মধ্যে সরকার ৫২৫৭.০৯ কোটি টাকা বরাদ্দ করেছে। এইসব প্রকল্পগুলির মধ্যে জল ও পয়ঃপ্রণালির ২২৯ টি প্রকল্প আর ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যানের ৩৩ টি প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে।

যেসব প্রকল্পের কাজ চলছে

যেসব প্রকল্পের কাজ চলছে

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে অমৃত ১ প্রকল্পে ৩৩১ টির কাজ চলছে। তার মধ্যে ২৭৯ টি প্রকল্প রয়েছে জল সরবহার এবং পয়ঃপ্রণালি সম্পর্কিত আর ৫২ টি ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যানের। এইসব প্রকল্পে টেন্ডার খরচ ধরা হয়েছে ১০,৯৪১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তরফে ৮৩৩১.৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়ে গিয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে মোট ৬৯ টি স্কিমের অধীনে কাজ চলছে এই মুহূর্তে। এর মধ্যে ৫০ টি জল সরবরাহ এবং পয়ঃপ্রণালি সম্পর্কিত আর ১৯ টি ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যানের। এইসব কাজে মোট খরচ ৫১২৪.৭৮ কোটি টাকার মধ্যে ৩০৭৪.৫৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

কোথায় কী রকমের কাজ

কোথায় কী রকমের কাজ

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গাজিয়াবাজ জোনে ৬১ টি স্কিমের কাজ রয়েছে। লক্ষৌতে ৪৬ টি প্রকল্পের কাজ হয়েছে, প্রয়াগরাজ ও আগ্রা জোনে ৩৬ টি করে প্রকল্পের কাজ হয়েছে, গোরক্ষপুরে ২৮ টি এবং কানপুরে ২২ টি প্রকল্পের কাজ হয়েছে। এইসব জায়গায় যথাক্রমে ১১ টি স্কিমে ৯০ শতাংশ, ১৭ টি স্কিমে ৭৫-৯০ শতাংশ, ১৩ টি স্কিমে ৫০-৭৫ শতাংশ এবং ৮ টি স্কিমে ২৫ থেকে ৫০ শতাংশ কাজ হয়েছে।

যেসব কাজ বাকি

যেসব কাজ বাকি

বাড়িতে বাড়িতে জল সরবরাহ প্রকল্পের আওতায় লক্ষমাত্রা ছিল ৯.২ লক্ষ সংযোগের। এর মধ্যে ৮.৭ লক্ষ বাড়িতে জলের সংযোগ সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে প্রায় ৫০ হাজার বাড়িতে সংযোগ দেওয়ার কাজ বাকি রয়েছে। অন্যদিকে পয়ঃপ্রণালির ক্ষেত্রে যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১০.৬ লক্ষ, সেখানে ৭.৫ লক্ষ বাড়িতে সংযোগের কাজ হয়েছে। ৩ লক্ষের ওপর বাড়িতে সংযোগের কাজ বাকি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+