পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ! বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের বড় ছাড় উত্তর প্রদেশের যোগী সরকারের

লক্ষ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং বিদ্যুতিক গাড়ির প্রচার। সেখানে অন্য রাজ্যগুলির থেকে কয়েক কদম এগিয়ে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির প্রচার বাড়াতে বড় পদক্ষেপ নিয়ে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এই ঘরনের গাড়ির ক্ষেত্রে ২০২২-এর ১৪ অক্টোবর থেকে তিন বছরের জন্য রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।

আরটিওগুলিকে নির্দেশ

আরটিওগুলিকে নির্দেশ

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে তিন বছরের জন্য রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি প্রত্যাহার করা ছাড়াও রাজ্যে তৈরি বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ৫ বছরের জন্য। সরকারের তরফে নির্দেশিকা পাঠিয়ে আরটিওগুলিকে সেই নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে।

 নির্দেশিকায় সময়ের উল্লেখ

নির্দেশিকায় সময়ের উল্লেখ

প্রিন্সিপাল সেক্রেটারি এল বেঙ্কটেশ্বরলুর দেওয়া বিজ্ঞপ্তি অুসারে ২০২২-এর ১৪ অক্টোবর থেকে উত্তর প্রদেশে বিক্রি হওয়া এবং নথিভুক্ত হওয়া বিদ্যুতিক গাড়ির ক্ষেত্রে পথ কর এবং রেজিস্ট্রেশনে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। অর্থাৎ এই ছাড় বলবত থাকবে ২০২৫-এর ১৩ অক্টোবর পর্যন্ত। এছাড়াও উত্তর প্রদেশে তৈরি হওয়া গাড়ির ক্ষেত্রে চতুর্থ ও পঞ্চম বছর অর্থাৎ ১৩ অক্টোবর ২০২৭ পর্যন্ত এই ছাড় দেওয়া হবে।

নির্দেশিকায় বৈদ্যুতিক গাড়ির সংজ্ঞা

নির্দেশিকায় বৈদ্যুতিক গাড়ির সংজ্ঞা

নির্দেশিকায় বৈদ্যুতিক গাডডির সংজ্ঞাও দেওয়া হয়েছে। বলা হয়েছে ইলেকট্রিক ভেহিকল বলতে, ব্যাটারি, আলট্রাক্যাপাসিটর বা ফুয়েল সেল দ্বারা চালিক বৈদ্যুতিক গাড়ির কথা। এই তালিকায় সব টু-হুইলার, তিন চাকা ও চারচাকার গাড়ি, স্ট্রং হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল, প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল, ব্যাটারি ইলেকট্রিত ভেহিকল এবং ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল। সরকারের এই সিদ্ধান্ত এই মুহূর্তে রাজ্যের ৩৯৯৭ ইলেকট্রিক ভেহিকল মালিকদের স্বস্তি দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই মধ্যেই এইসব গাড়ির মালিকরা রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি জমা করেছেন।

কমবে গাড়ির দাম

কমবে গাড়ির দাম

বৈদ্যুতিক গাড়ির ওপরে কেন্দ্রীয় সরকার যে ভর্তুকি দেয়, তার ওপরেও উত্তর প্রদেশ সরকার এই ছাড় দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে অন রোড ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা ছাড়ের পাশাপাশি গাড়ির দাম একলক্ষ টাকা পর্যন্ত কমে যাবে। উত্তর প্রদেশ সরকারের ছাড়ের ফলে দিল্লি ও উত্তর প্রদেশের গাড়ির রেজিস্ট্রেশনে মূল্যে যে পার্থক্য রয়েছে, তাও আর থাকবে না।

সরাসরি ভর্তুকি সরকারের

সরাসরি ভর্তুকি সরকারের

উত্তর প্রদেশ সরকারের এই ছাড়ের পাশাপাশি রাজ্যে তৈরি বিদ্যুতিক গাড়ির কারখানার মূল্যের ওপরে ১৫ শতাংশ ভর্তুকি দেবে উত্তর প্রদেশ সরকার। এক্ষেত্রে প্রথম দুইলক্ষ বৈদ্যুতিক দুচাকার গাড়ির ক্ষেত্রে ৫ হাজার টাকা, প্রথম ৫০ হাজার বৈদ্যুতিক থ্রি হুইলারের ক্ষেত্রে সর্বোচ্চ ১২ হাজার টাকা এবং প্রথম ২৫ হাজার ইলেকট্রিক গাড়ির জন্য একলক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। রাজ্যে প্রথম কেনা ৪০০ টি বাসের ২০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথাও জানিয়েছে যোগী সরকার। সরকার সরকারি কর্মীদেরও বৈদ্যুতিক গাড়ি কিনতে উৎসাহিত করবে বলে জানিয়েছে।


ছবি সৌ:পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+