কাজের নিরিখে কে এগিয়ে? জেলাগুলির মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা যোগী সরকারের

উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের ঝড়! একেবারে তৃণমূলস্তরে যাতে মানুষের কাছে উন্নয়নের আঁচ পৌঁছয় সেজন্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেলাপ্রশাসনগুলি যাতে আরও ভালো কাজ করার আগ্রহ পায় সেজন্যেও সরকারের তরফে একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়।

District Good Governance Index অর্থাৎ DGGI-এর মাধ্যমে ৭৫ টি জেলার মধ্যে বিচার করা হবে প্রশাসনিক কাজের নিরিখে কোন জেলা এগিয়ে?

যোগী সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত

যোগী সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত

সূত্রের খবর, এই উদ্যোগ নেওয়া হবে প্রত্যেক বছরই। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যোগী সরকারের তরফে। প্রত্যেকটি জেলাতে শক্তি এবং খামতিগুলিকে খতিয়ে দেখা হবে। জেলা প্রশাসন কীভাবে আরও বেশি জনমুখী হবে সেদিকে গুরুত্ব দিতেই এই উদ্যোগ রাজ্য প্রশাসনের। কেন্দ্রীয় সরকার আগেই সুপ্রশাসনের নিরিখে রাজ্যগুলির তালিকা তৈরির উদ্যোগ নিয়েছিল। যাকে বলা হয় Good Governance Index। কেন্দ্র উৎসাহ দেয় যাতে প্রত্যেকটি রাজ্য একই ভাবে জেলাগুলির তালিকা তৈরি করে। এতে মানুষের কাছে আরও ভালো করে কাজ পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, যোগী সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী বলে মনে করা হচ্ছে

একাধিক বিষয়কে মাথায় রাখা হচ্ছে

একাধিক বিষয়কে মাথায় রাখা হচ্ছে

আর্থিক, সামাজিক অবস্থা, পরিবেশ, বিচার ব্যবস্থা সহ একাধিক মাপকাঠির উপর বিচার করে এই তালিকা তৈরি করা হবে। উত্তরপ্রদেশ সরকার এমন ৬০ টি মাপকাঠি তৈরি করেছে। এর মধ্যে কৃষি-স্বাস্থ্যব্যবস্থা, জন সুরক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সহ একাধিক বিষয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন বিভাগ থেকে তথ্য সংগ্রহ করছে। ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ সালের তথ্যের উপর ভিত্তি করে তথ্য দেওয়া হবে।

একের পর এক যুগান্তকারী পদক্ষেপ

একের পর এক যুগান্তকারী পদক্ষেপ

বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ জুড়ে কার্যত একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছে যোগী সরকার। যাতে কোনও মানুষ বঞ্চিত না হয় সেদিকে তাকিয়ে একের পর এক যুগান্তকারী [পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনকি খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে গোটা পরিস্থিতি নিজে মনিটারিং করছেন প্রতি পদক্ষেপ। প্রত্যেকটি শহর এবং জেলার উপরেও নজর রাখা হচ্ছে। যাতে উন্নয়ন সঠিক ভাবে পৌঁছে যায়।

তৈরি হবে 'State Capital Region'

তৈরি হবে 'State Capital Region'

গত কয়েকদিন আগেই রাজধানী লখনউ এবং আশেপাশের জেলাকে নিয়ে 'State Capital Region' (SCR) তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্যে দু'সপ্তাহের চূড়ান্ত সময়সীমা আধিকারিকদের বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই কাজ শেষ হলে যুগান্তকারী পরিবর্তন ঘটবে বলে আশা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজধানী হিসাবে লখনউয়ের সক্ষমতা বাড়ানোর জন্য SCR গঠন করা প্রয়োজন। আশেপাশের জেলাগুলিতে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+