Yogi Adityanath: অযোধ্যার রামপথ-ধর্মপথে চলবে ইলেকট্রিক বাস, ঘোষণা যোগী সরকারের
অযোধ্যার মহাযজ্ঞের সময় এগিয়ে এলো প্রায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষবেলার কাজ। এরই মাঝে বড় ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। যোগী সরকার অযোধ্যায় ইলেকট্রিক বাস চালানোর কথা ঘোষণা করেছে। অযোধ্যার ধর্মপথ এবং রাম পথে চলবে এই ইলেকট্রিক বাস।
পর্যটক এবং পুণ্যার্থীদের জন্য এই বাস চালু করা হবে অযোধ্যায় এমনই ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রায় ৪০০০ পুণ্যার্থী এই মহাযজ্ঞো সামিল হবেন। কয়েক হাজার ভিভিআইপি উপস্থিত থাকবেন। শিল্পপতি থেকে শুরু করে অভিেনতা-অভিনেত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন।

অযোধ্যার প্রশাসনের দায়িত্ব যোগী সরকারের থাকলেও ২২ জানুয়ারি অযোধ্যার যাবতিয় নিরাপত্তা এবং প্রশাসন পরিচালনা করবে প্রধানমন্ত্রীর দফতর এবং মুখ্যমন্ত্রীর দফতর। অযোধ্যার জেলা শাসক নীতীশ কুমার জানিয়েছেন, আগামী দিনে পর্যটন হাবে পরিণত হবে অযোধ্যা। সেকারণে আগে থেকেই একাধিক পরিকল্পনা করা হয়েছে। ১৫ জানুয়ারি থেকেই অযোধ্যার ধর্মপথ এবং রামপথে নামবে ১০০ ইলেকট্রিক বাস। সেই সঙ্গে গল্ফ কার্ট এবং ই রিকশাও চলবে।
অযোধ্যার রাম মন্দিরে প্রবেশের দুটি মূল পথ হল রাম পথ এবং ধর্মপথ। ৭০ একর এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই দুিট রাস্তা। এছাড়া আরও দুটি পথ হল ভক্তিপথ এবং জন্মভূমি পথ। এই চারটি পথে অযোধ্যার রাম মন্দিরে পৌঁছে যেতে পারবেন পর্যটক এবং পুণ্যার্থীরা। ২২ জানুয়ারি রাম মন্দিরের দরজা খোলার দিনই অমৃত মহোৎসব বলে ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications