Yogi Adityanath: অযোধ্যায় তৈরি হবে লক্ষ্মণ পথ, চার লেনের রাস্তা নিয়ে বড় পরিকল্পনা যোগী সরকারের
অযোধ্যাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে একের পর এক পরিকল্পনা করে চলেছেন যোগী আদিত্যনাথ। এবার অযোধ্যায় চার লেেনর রাস্তা তৈরির কথা ঘোষণা করেছেন তিনি। সেই রাস্তার নাম দেওয়া হবে লক্ষ্মণ পথ।
এই চার লেনের লক্ষ্মণ পথ তৈরি করতে খরচ হবে ২০০ কোটি টাকা। উদয়শঙ্কর ঘাট পর্যন্ত সমান্তরাল ভাবে আসবে এই রাস্তা। অযোধ্যার রামমন্দিরের নির্মাণ প্রায় শেষের পথে জানুয়ারি মাসেই খুলে যাবে তার দরজা। সেকারণে অযোধ্যাকে সাজিয়ে তুলতে তৎপর যোগী সরকার।

অযোধ্যার রাম মন্দিরেরক দরজা খুলে যাওয়ার পর সেখানে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা বাড়বে সেকারণে অযোধ্যার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চাইছেন যোগী সরকার। সেকারণেই এই চার লেের লক্ষ্মণ পথ তৈরি করতে চাইছেন তিনি। গুপ্তঘাট থেকে রাজঘাট পর্যন্ত থাকবে সেই রাস্তা।
যোগীর এক অফিসার জানিয়েছেন ইতিমধ্যেই নয়াঘাট থেকে সাহাদত গঞ্জ পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তার নির্মাণ দ্রত গতিতে চলছে। আর কয়েকদিনের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও একাধিক রাস্তা তৈরি হচ্ছে। যেমন জন্মভূমি পথ, ভক্তিপথ, ধর্মপথ। তার সঙ্গে লঙ্মণ পথ তৈরি করা হচ্ছে। ১২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা তৈরি করতে ২২০ কোটি টাকা খরচ হবে।












Click it and Unblock the Notifications