Yogi Adityanath: ২.৩৬ লাখ শিক্ষককে দেওয়া হবে ট্যাব! শিক্ষায় আমুূল পরিবর্তন মুখ্যমন্ত্রী যোগীর

Uttar Pradesh Cm Yogi Adityanath: শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে এক লাখেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হয়েছে। প্রাথমিক এবং মাধ্যমিক দুটি ক্ষেত্রেই এই নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে ১১ হাজার কোটি টাকা যোগী সরকার খরচ করেছে।

এবার আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত সে রাজ্য সরকারের ( Uttar Pradesh)। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে ডিজিটাল শিক্ষার প্রসার ঘটাতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আর সেই মতো ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি ( Yogi Adityanath)। আর সেদিকে তাকিয়ে শিক্ষকদের ট্যাবলেট দেওয়ার ঘোষণাও করা হয়েছে।

শিক্ষায় আমুূল পরিবর্তন মুখ্যমন্ত্রী যোগীর

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘোষণা অনুযায়ী, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ২.৩৬ লাখ শিক্ষকককে এই ট্যাবলেট দেওয়া হবে। আর সেই কাজ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে বলেও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী। শুধু তাই নয়, কীভাবে এই ট্যাবলেট ব্যবহার করতে সেই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেছেন তিনি।

পাশাপাশি শিক্ষকদের দেওয়া প্রতিটি ট্যাবলেটে সরকারি কর্মসূচী এবং স্কিম সম্পর্কে সচেতনতামূলক কনটেন্ট আগে থেকেই প্রিলোড থাকতে হবে বলেও জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সম্প্রতি একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। কথা হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও।

বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বেসিক এডুকেশন কাউন্সিলে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। প্রায় ২ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সংখ্যা বাড়লেই হবে না, ড্রপ আউটের সংখ্যাও নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, যোগী আদিত্যনাথ নেতৃত্বে উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। চাকরি থেকে স্বাস্থ্য সবেতেই বিপ্লব ঘটেছে বলে দাবি। এমনকি পর্যটন ক্ষেত্রকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবার শিক্ষা ব্যবস্থাতেও আমূল পরিবর্তন এনে দেশে উদাহারণ গড়তে চান যোগী। যা খুবই যুগান্তকারী বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+