Uttar Pradesh CM Yogi: জল শক্তি মিশনের আওতায় বদলে যাবে উত্তরপ্রদেশের স্কুলগুলি! বড় পদক্ষেপ যোগীর

Uttar Pradesh CM Yogi: রাজ্যের প্রতিটি স্কুলের মানের উন্নতি ঘটাতে যোগী সরকার! গ্রেড ওয়ান থেকে গ্রেড ৮ পর্যন্ত সমস্ত স্কুলকে 'কনভেন্ট স্কুলে' উন্নিত করা হবে বলে। এমনটাই এক বিবৃতিতে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। মূলত বিন্ধ এবং বুন্দেলখন্ড এই এলাকার স্কুলগুলির পঠনপাঠন বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এতে সরকারের ( UP Govt) কোনও বরাদ্দ থাকছে না। 'জল জীবন মিশনে'র ( Jal Jeevan Mission) অধীনে যে সংস্থাগুলি কাজ করছে তাদের সিএসআর ফান্ডের টাকাতেই এই কাজ করা হবে। এমনটাই জানানো হয়েছে ওই বিবৃতিতে। মুখ্যমন্ত্রী যোগী ( Uttar Pradesh CM Yogi) জানিয়েছেন, জল জীবন মিশন অন্তত নয়টি স্কুলকে নতুন চেহারা দেবে। একেবারে ঢেলে স্কুলগুলিকে ( Uttar Pradesh Basic Education Council) সাজানো হবে বলেও বার্তা দেওয়া হয়েছে। ওই স্কুলগুলিতে যেমন থাকবে ল্যাবরেটরি, কম্পিউটার। এছাড়াও স্মার্ট ক্লাস করা হবে। মিড ডে মিল খাওয়ারের জন্যে থাকবে বিশেষ জায়গা।

yogi adityanath

এমনকি স্কুলগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার জন্যে নির্দিষ্ট জায়গা থাকবে বলেও জানানো হয়েছে। একেবারে স্কুলগুলির পরিকাঠামোতেও আমূল পরিবর্তনের কথা বলেছেন যোগী আদিত্যনাথ। এছাড়াও অতিরিক্ত ক্লাসরুমের ব্যবস্থা থাকবে স্কুলগুলিতে। প্রথমে পাইলট প্রজেক্ট হিসাবে একটি স্কুলকে বেছে নিয়ে এই কাজ করা হবে।

নমামী গঙ্গে এবং জলসরবরাহ দফতরের প্রধান সচিব অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, জল জীবন মিশনের ফান্ডে গ্রামীণ এলাকাগুলিকে বদলে ফেলা হবে। প্রজেক্টের আওতায় সমস্ত পড়ুয়াকে আধুনিক মানে শিক্ষা দেওয়াই এর মূল উদ্দ্যেশ্য বলেও জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একাধিক ক্ষেত্রে ব্যাপক বদল আনা হচ্ছে। বিশেষত শিক্ষা থেকে স্বাস্থ্য সবেতেই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। সে রাজ্যের স্কুলগুলির মান উন্নয়নে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে। সেখানে দাঁড়িয়ে এহেন সিদ্ধান্ত যোগী সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+