Yogi Adityanath: রাজ্যের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে নয়া উদ্যোগ, ৪০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা যোগীর

উত্তর প্রদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একধিক উদ্যোগ নিয়েছে যোগী সরকার। এবার রাজ্যে প্রধানমন্ত্রী রাইজিং ইন্ডিয়া স্কুল প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন তিনি। তার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছেন যোগী আদিত্যনাথ।

এই প্রকল্পে প্রথমে ৯২৮টি স্কুল তৈরি করা হবে। তাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যস্ত ক্লাস থাকবে। ৪০৪ কোটি টাকা খরচ করে এই স্কুলগুলি করা হবে। বৃহস্পতিবার লোকসভবনের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথা ঘোষণা করেছেন তিনি।

Yogi Adityanath

যোগী আদিত্যনাথ বলেছেন ২০১৭ সালের আগে রাজ্যের দুঃস্থ পরিবারের শিশুরা শিক্ষার সুযোগ পেত না। একাধিক প্রত্যন্ত এলাকায় শিশুেদর জন্য স্কল ছিল না। সকলেই শিক্ষার অধিকার সমান ভাবে পেত না। সাধারণ ইটের দেওয়াল দিয়ে কোনও মতে ছোট ছোট প্রাথমিক স্কুল বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা ছিল। তিিন সরকার গড়ার পরেই সেই সব প্রাথমিক স্কুলের উন্নয়নে জোর দেন। এবং সেই স্কুলগুলির উন্নয়নে জোর দিয়েছিলেন।

সেই স্কুলগুলিতে ছিল না কোনও শৌচাগার। স্কুল চালানোর মতো ন্যূনতম পরিকাঠামো পর্যন্ত ছিল না সেখানে। সেই সব পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে একাধিক ক্ষেত্রের উন্নয়নে জোর দিয়েছে তার সরকার। রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। সেকারণে আগে গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান গুলির উন্নয়নে জোর দিয়েছে তার সরকার।

ইতিমধ্যেই রাজ্যের শিক্ষক নিয়োগেও বিশেষ পরীক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষকদের উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকদের ট্যাব দিয়েছে যোগী সরকার। রাজ্যের প্রাথমিক স্কুল গুলিতে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+