Yogi Adityanath: বিনামূল্যে চিকিৎসা পাবেন প্রবীণরা, ১১.৭৪ লক্ষ পরিবারকে আওতায় আনছে যোগী সরকার
যোগী-রাজ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে প্রবীণদের। এমনই পরিকল্পনা নিল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০২৪ লোকসভা ভোটের আগে আরও এক মাস্টারস্ট্রোক দিয়ে বিনামূল্যে প্রবীণদের চিকিৎসার সুযোগ করে দিচ্ছেন। ১১.৭৪ লক্ষ পরিবারকে এই আওতাভুক্ত করবে যোগী সরকার।
যোগী সরকার এখন উত্তরপ্রদেশের সমস্ত বয়স্ক মানুষের স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়ার পরিকল্পনা করেছে। ১১ লক্ষ ৭৪ হাজার এমন পরিবার বাছা হয়েছে যাদের সমস্ত সদস্যদের বয়স ৬০ বছরের বেশি। আয়ুস্মান যোজনার আওতায় প্রত্যেক সদস্য প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন।

স্বাস্থ্য দফতরের এই প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে। রাজ্যে কেন্দ্রীয় সহায়তায় আয়ুস্মান যোজনার সুবিধাভোহীর সংখ্যা প্রায় ১ কোটি ১৮ লক্ষ। কেন্দ্রীয় সরকার ১২ কোটি সুবিধাভোদীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বেড়েছে উত্তরপ্রদেশের জন্য কোটাও।
উত্তরপ্রদশের বর্তমানে ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৯৪ পরিবারকে এই পরিষেবার আওতায় আনা হচ্ছে। বর্ধিত কোটার পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই মর্মে। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতররে যুগ্ম সচিব সঙ্গীত সিংকে তা বাস্তবায়নের জন্য একটি চিঠি পাঠানো হয়েছে।
যোগী সরকারের তরফে জানানো হয়েছে, অবশিষ্ট কোটায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীরাও এই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৯৪টি পরিবারকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য প্রতি বছর ১৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
যোগী সরকার দেবে ৮৭ কোটি টাকা আর কেন্দ্রীয় সরকার দেবে ৫৮ কোটি টাকা। ৬০ শতাংশ ও ৪০ শতাংশ অনুপাতে টাকা বরাদ্দ করে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। সেইমতোই প্রকল্পের সুবিধান উত্তরপ্রদেশের মানুষের পাশাপাশে প্রবীণদের সবাইকে দিতে বদ্ধপরিকর যোগী সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications