পরিবার পরিচয় পত্র, যোগী সরকারের নয়া উদ্যোগের নেপথ্যে রয়েছে উন্নয়নের কর্মসূচি
উত্তর প্রদেশে উন্নয়নের জোয়ার এনেছেন যোগী আদিত্যনাথ (Yogi adityanath)। উত্তর প্রদেশের পরিবার পরিচয় পত্র নামে নতুন প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। এই প্রকল্পের মাধ্য কর্মসংস্থানে বিপুল জোয়ার আসবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
পরিবার পরিচয়পত্র প্রকল্পে প্রতি পরিবারের অন্তত একজন যেন চাকরি পায় তার দিকে নজর রাখবে যোগী সরকার। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৭৮০০০ আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে ৩৩,০০০ আবেদন পত্র মঞ্জুর করা হয়েছে। এই ৩৩ হাজার পরিবারকে একটি পরিচয়পত্র দেওয়া হবে।

রাজ্যে উন্নয়নের ধারা বজায় রাখতে একের পর এক পদক্ষেপ করে চলেছে যোগী সরকার। এই পরিচয় পত্রের মাধ্যমে কোন পরিবার আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে তা চিহ্নিত করা যাবে। কোন পরিবারে কাজের অভাব রয়েছে সেটাও চিহ্নিত করা যাবে।

এই পরিচয় পত্রের মাধ্যে কোন পরিবার কোন কোন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে তা চিহ্নিত করা যাবে। যোগী আদিত্যনাথ ইতি মধ্যেই সেই প্রকল্পের সবকিছু খতিয়ে দেখেছে। যোগী সরকার জানিয়েছে ৩.৬১ কোটি পরিবার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে। তাঁদের রেশন কার্ডের সব তথ্য এই পরিবার পরিচয় পত্রে রয়েছে।
রাজ্যবাসীকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে মানব সম্পদ পোর্টাল শুরু করা হয়েছে। তাতে ৮৩টি বিভাগকে যুক্ত করা হয়েছে। এবং তাতে ১৪ লক্ষ সরকারি কর্মীর নথি দেওয়া হয়েছে। এই পোর্টালে সরকারি কর্মীদের যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications