Yogi Adityanath: অযোধ্যার মেগা ইভেন্টের আগেই সড়ক সুরক্ষায় জোর যোগীর, শুরু করলেন নতুন ক্যাম্পেন

আর কয়েকদিন পড়েই রাজ্যে মেগা ইভেন্ট। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অযোধ্যার উন্নয়নে কোনও খামতি রাখেনি যোগী সরকার। এবার রাজ্যে নতুন প্রচার অভিযান শুরু করেছেন তিনি।

সড়ক সুরক্ষায় শহরবাসীকে সচেতন করতে যোগী সরকার শুরু করেছে হর সফর মে সড়ক সুরক্ষা। নিরাপদে সড়ক যাত্রার বার্তা দিয়ে লখনই থেকে এই কর্মসূচি শুরু করেছে যোগী সরকার। ইতিমধ্যেই তার তৎপরতা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের সড়ক উন্নয়ের পর গতি বেড়েছে। সেকারণে সুরক্ষা িনয়ে রাজ্যবাসীকে সচেতন করা কর্তব্য বলে মনে করছে যোগী সরকার।

 Yogi Adityanath

সোশ্যাল মিডিয়ায় এই স্লোগান শেয়ার করে নতুন প্রচার অভিযানের ঘোষণা করেছে যোগী সরকার। শীতকালে উত্তরপ্রদেশে কুয়াশার দাপট বাড়ে। তারসঙ্গে বাড়ে দুর্ঘটনাও। গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। সেকথা মাথায় রেখেই সড়ক িনরাপত্তায় নতুন প্রচার অভিযান শুরু করেছে যোগী সরকার।

উত্তর প্রদেশের পরিবহণ মন্ত্রী দয়াশঙ্কর সিং জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব জেলায় এই িনয়ে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পাশাপাশা রাস্তায় েনমে যেন সড়ক সুরক্ষা নিয়ে প্রচার অভিযান চালানো হয়। শহরের একাধিক বহুতলে এই নিয়ে পোস্টার এবং হোর্ডিং লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহরের একাধিক রাস্তায় সিসিটিভি ক্যামেরায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাড়ির চালকদেরও গতি নিয়ন্ত্রণের নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+