Yogi Adityanath: উত্তর প্রদেশের প্রায় ৯৪৮টি হেরিটেজ বৃক্ষের সৌন্দর্যায়ন করবে যোগী সরকার
এবার রাজ্যের ৯৪৮টি হেরিটেজ বৃক্ষের রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যায়নে মন দিয়েছে যোগী সরকার। হেরিটেজ গাছ দত্তক নেওয়া প্রকল্পে এই সৌন্দর্যায়নের কাজগুলি করবে যোগী সরকার। উত্তর প্রদেশে প্রায় ২৮ প্রজাতির শতাব্দী প্রাচীন গাছ রয়েছে। রাজ্যের ৭৫টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলি।
তার মধ্যে ৯৯টি হেরিটেজ গাছ রয়েছে বারাণসীতে। ৫৩টি রয়েছে প্রয়াগরাজে। ৩৭টি হরদৌইয়ে এবং ৩৫টি গাজিপুরে ও ৩৪টি উন্নাওয়ে রয়েছে। এই হেরিটেজ গাছ গুলিরপ সংরক্ষণ করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চাইছে যোগী সরকার। রাজ্যের সাংস্কৃতিক, পৌরাণিক স্থানগুলি সম্পর্কে সচেতন করার জন্য আররও বিশেষ করে এই প্রকল্পগুলি চালু করা হচ্ছে।

এই হেরিটেজ গাছগুলির অধিকাংশই রয়েছে জনবসতির মধ্যে। জঙ্গলের মধ্যে প্রায় কোনও প্রাচীন গাছ নেই। শতাব্দী প্রাচীণ এঅই সব হেরিটেজ গাছগুলির মধ্যে রয়েছে আরু, অর্জুন, আম, তেঁতুল, কইম, কারিল,কুসুম, খিরনি, শামি, ঘুমর, গুলার, চিতওন, চিনবিল, জাম, নিম, আদানসোনিয়া, পাকুর, অশ্বত্থ, পিলু, বট,মহুয়া,মেহগনি, মাইসোর বট, সিরিষ, শাল, শিমূল, হলদু,তমাল।
তার মধ্যে ৩৬৫ রকমের বট গাছ, ৪২২ রকমের অশ্বত্থ গাছ রয়েছে। কীভাবে এই গাছগুলির সংরক্ষণ এবং সৌন্দর্যায়ন করতে হবে তার বিস্তারিত গাইডলাইন ইতিমধ্যেই যোগী সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইন মেনেই গাছগুলির সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা হবে।












Click it and Unblock the Notifications