শিশু চিকিৎসায় উল্লেখ যোগ্য উদ্যোগ যোগী সরকারের, রাজ্যে চালু করলেন নতুন PICU ইউনিট

যোগী আদিত্যনাথের এই উদ্যোগে রাজ্যের প্রায় ৫ লক্ষ শিশু উপকৃত হবেন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের শিশু চিকিৎসার উন্নয়নে জোর দিয়েছে। সম্প্রতি তিনি রাজ্যের শিশু চিকিৎসার জন্য একাধিক সরকারি হাসপাতালে নতুন পিকু ইউনিটের উদ্বোধন করেছেন। তাতে প্রায় ৫ লক্ষ শিশু উপকৃত হবে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য।

শিশু চিকিৎসার উন্নয়ন

শিশু চিকিৎসার উন্নয়ন

রাজ্যের চিকিৎসা পরিষেবাকে উন্নত করতে সবরকম চেষ্টা চালাচ্ছে যোগী সরকার। একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নয়ন করেছেন তিনি। একাধিক হাসপাতালে শস্যার সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে একাধিক চিকিৎসা সরঞ্জামও। গ্রামীণ হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবার উন্নয়নেও কাজ করছে যোগী সরকার। গ্রামীণ এলাকার হাসপাতালগুলিতে যাতে চিকিৎসা পরিষেবা সঠিকভাবে পান সেখনকার বাসিন্দারা সেই চেষ্টা করে চলেছেন তিনি। সেই সঙ্গে শিশু চিকিৎসার উন্নয়নেও একাধিক কাজ করছে যোগী সরকার।

রাজ্যে শিশু চিকিৎসায় একাধিক পরিষেবা

রাজ্যে শিশু চিকিৎসায় একাধিক পরিষেবা

অ্যাডিনো ভাইরাসের দাপট বাড়ছে একাধিক রাজ্যে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই আগে থেকেই সতর্ক যোগী সরকার। ইতিমধ্যেই রাজ্যে অতিরিক্তি পিকু পরিষেবা চালু করেছেন তিনি। গোরক্ষপুরে জঙ্গল কুরিয়া এবং চারগাঁও কমিউনিটি সেন্টারে নতুন পিকু ইউনিয়ের উদ্বোধন করেন তিনি। এতে উপকৃত হবেন সেখানকার প্রায় আড়াই লক্ষ শিশু। সেই সঙ্গে আশপাশের আরও আড়াই লক্ষ শিশু চিকিৎসা পরিষেবা পাবে।

শিশু মৃত্যু কমেছে রাজ্যে

শিশু মৃত্যু কমেছে রাজ্যে

চিকিৎসা পরিষেবার উন্নয়নের কারণে রাজ্যে শিশু মৃত্যুর হার অনেকটাই কমেছে। শিশুদের চিকিৎসা পরিষেবার উন্নয়নের কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু মৃত্যুর হার কমার পাশাপাশি তাদের চিকিৎসার ক্ষেত্রেও অনেক ব্যবস্থা করেছে যোগী সরকার। গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও এই উদ্যোগ নিয়েছে যোগী সরকার। চিকিৎসা পরিষেবার উন্নয়নের কারণে রাজ্যের ৯৬ শতাংশ হারে কমেছে মৃত্যুর সংখ্যা। যোগী সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যের রোগী মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে।

এনসেফ্যালাইটিস নিয়ন্ত্রণে উদ্যোগ

এনসেফ্যালাইটিস নিয়ন্ত্রণে উদ্যোগ

প্রতিবছরই উত্তর প্রদেশে এনসেফ্যালাইটিসের সংক্রমণে শিশু মৃত্যুর ঘটনা বাড়ে। সেকারণে এনসেফ্যালাইটিস নিয়ন্ত্রণে বড় উদ্যোগ নিয়েছে যোগী সরকার। হাসপাতাল গুলিতে আগে থেকেই পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। গরম বাড়লেই এনসেফ্যালাইটিসের সংক্রমণ বাড়তে শুরু করে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বেশি হয় বলে জানা গিয়েছে। রাজ্য সরকার উদ্যোগী হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+