পিছু হঠল যোগী সরকার, হাথরাসে নির্যাতিতার বাড়ি সামনে থেকে সরল ব্যারিকেড, সংবাদ মাধ্যমকে অনুমতি
পিছু হঠল যোগী সরকার, হাথরাসে নির্যাতিতার বাড়ি সামনে থেকে সরল ব্যারিকেড, সংবাদ মাধ্যমকে অনুমতি
চাপের মুখে নতি স্বীকার করল যোগী প্রশাসন। হাথরাসে নির্যাতিতার বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরাল পুলিস। নির্যাতিতার পরিবারকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলারও অনুমতি দেওয়া হয়েছে। গতকয়েকদিন ধরে সংবাদ মাধ্যমের থেকে দূরে রাখা হয়েছিল নির্যাতিতার পরিবারকে। পুলিসের কড়া নজরদারির মধ্যে ছিলেন তাঁরা। এদিকে যোগী সরকারের সিট-র তদন্তে খুশি নয় পরিবার। অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়েছেন সিট-তদন্তকারীরা অভিযোগ করে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

ব্যারিকেড সরাল পুলিস
চাপের মুখে অবশেেষ নির্যাতিতার পরিবারের উপর চাপ কমাল যোগীর পুলিস। হাথরাসে নির্যাতিতার বাড়ির সামনে থেকে সরানো হল ব্যারিকেড। গত কয়েকদিন ধরে নির্যাতিতার বাড়িকে ঘিরে রেখেছিল তারা। দুর্গে পরিণত হয়েছিল গোটা এলাকা। কোনও রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি হাথরাসে নির্যাতিতার বাড়ির চত্ত্বরে।

সংবাদ মাধ্যমকে অনুমতি
শেষে পর্যন্ত সংবাদ মাধ্যমের সঙ্গে নির্যাতিতার পরিবারকে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল থেকে কিছুতেই নির্যাতিতার পরিবারকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। এমনকী হাথরাসেও ঢুকতে দেওয়া হচ্ছিল না। অভিযোগ সংবাদ মাধ্যমের সঙ্গে যাতে বেশি কথা না বলা হয় তার জন্য নির্যাতিতার পরিবারকে হুমকি দিয়েছিলেন জেলা শাসক।

সিট তদন্তে অন্তর্ঘাত
যোগী সরকার ঘটনার তদন্তে সিট গঠন করেছে। কিন্তু নির্যাতিতার পরিবার দাবি করেছেন সিট- তদন্তকারীরা হাত মিলিয়েছে অভিযুক্তের সঙ্গে। তাই সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তবে সিবিআই তদন্তের দাবি তাঁরা জানাননি বলে জানিয়েছেন। নির্যাতিতার বৌদি দাবি করেছেন কোনও রাজনৈতিক দলের সঙ্গে টেলিফোনে তাঁরা কথা বলেননি। মিথ্যে কথা বলছেন জেলা শাসক ও পুলিস সুপার। সত্যতা যাচাইয়ে তাঁদের নারকো টেস্টের মধ্যদিয়ে যেতে বলা হয়েছে।

হাথরাস অভিযানে কংগ্রেস
আজ ফের উত্তাপ বাড়তে চলেছে হাথরাসে। আজ ফের হাথরাস অভিযান শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়াও তৃণমূল কংগ্রেস এবং অখিলেশ যাদবও আজ হাথরাস অভিযান শুরু করবেন। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications