Yogi Adityanath: রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে উদ্যোগী যোগী, খসড়া বাজেটে বাড়ানো হল বিপুল বরাদ্দ
লোকসভা ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। তার আগেই খসড়া বাজেট তৈরি করে ফেলেযে যোগী সরকার। সেই খসড়া বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ২৮,৭০০ কোটি টাকা। এর থেকেই স্পষ্ট উত্তর প্রদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চায় যোগী সরকার।
খসড়া বাজেটে কর হিসেবে ১৯,০৪৬ কোটি টাকা ধরা হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই একাধিক সরকারি প্রকল্প শুরু হয়েছে। তার জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হয়েছে বলে মনে করা হচ্ছে। সামনের বছরেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন তিনি।

২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট আগামী ২২ ফেব্রুয়ারি পেশ করার কথা যোগী সরকারের। ২০২৩ সালের বাজেট ছিল ৬.৯ ট্রিলিয়ন। সেই পরিমাণটা আরও বাড়িয়ে ৭.১৮ ট্রিলিয়ন করা হয়েছে। রাজ্যের একাধিক পরিকাঠামো গত উন্নয়নের কাজ করে চলেছে যোগী সরকার।
সড়ক পরিবহণ থেকে শুরু করে শিক্ষা-স্বাস্থ্য-কৃষি একাধিক ক্ষেত্রের উন্নয়নের কাজ হচ্ছে। এবং সব কাজগুলিই যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আখ চাষের জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবার স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে ৬৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেইসঙ্গে নগরোন্নয়নে ১০০০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে।
সেইসঙ্গে রাজ্যের হাইওয়ে নির্মাণেও জোর দেওয়া হয়েছে। সেকারণে বরাদ্দ বাড়ানো হচ্ছে। সেই কারণেই বাজেটেরক আগেই একটি খসড়া বাজেট পেশ করেছে যোগী সরকার। তাতে বাড়তি খরচের খতিয়ান তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত কত টাকা কোথায় খরচ হচ্ছে সেসব তথ্য দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications