গ্রামে বিদ্যুৎ পরিষেবায় এগিয়ে যোগীর রাজ্য, ১.২১ লক্ষ মৌজায় পৌঁছে গিয়েছে বিদ্যুৎ

গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর যোগী আদিত্যনাথের সরকার

গ্রামীণ এলাকার উন্নয়নে মরিয়া চেষ্টা চালাচ্ছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ গ্রামেই পৌঁছে গিয়েছে বিদ্যুৎ পরিষেবা। উত্তর প্রদেশের শক্তিমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ১.২১ লক্ষ মৌজায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে গিয়েছে। রাজ্যের সব গ্রামে বিদ্যুতের আলো জ্বালাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।

গ্রামে বিদ্যুৎ পরিষেবায় এগিয়ে যোগীর রাজ্য, ১.২১ লক্ষ মৌজায় পৌঁছে গিয়েছে বিদ্যুৎ

আর কোনও গ্রাম অন্ধকারে থাকবে না। এমনই টার্গেট নিয়ে ফেলেছে যোগী আদিত্যনাথ সরকার। সেকারণেই দ্রুত রাজ্যের সব গ্রামের বৈদ্যুকরণে জোর দিয়েছেন তিনি। রাজ্যের শক্তিমন্ত্রী জানিয়েছেন যোগী সরকার ইতিমধ্যেই উত্তর প্রদেশের ১.২১ লক্ষ মৌজার বৈদ্যুতিকরণ করা হয়ে গিয়েছে। সই সঙ্গে রাজ্যে আরও ৩৬,৯৯০টি গ্রামে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই বৈদ্যুতিকরণের প্রক্রিয়া যাতে দ্রুত করা যায় তার জন্য কেন্দ্রকে চিঠিও দিয়েছে যোগী সরকার। কেন্দ্রের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই গ্রামগুলিতে দ্রুত বৈদ্যুতিকরণ যেন করা হয়ে থাকে। ২০২২ সালের অক্টোবর মাসে এক দফায় চিঠি দেওয়া হয়েছিল কেন্দ্রের কাছে। তখন থেকেই কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছে তারা সবরকম সহযোগিতা করবে। বিদ্যুৎ পরিষেবা পাওয়া গ্রামের মানুষের অধিকারের মধ্যে পড়ে বলে মনে করেন যোগী আদিত্যনাথ সরকার।

রাজ্যের শক্তিমন্ত্রী দাবি করেেছন আগের সরকার অনেক কাজই করেননি। সেই অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে যোগী সরকার। সেগুলি শেষ করার সঙ্গে সঙ্গে নতুন করে একাধিক গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে যোগী সরকার। ইতিমধ্যেই ২০০০ কোটি বিদ্যুতের সংযোগ দেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের বিদ্যুৎমন্ত্রী।

কেন্দ্রীয় শক্তিমন্ত্রককে চিঠিতে উত্তর প্রদেশ সরকার জানিয়েছে ইতিমধ্যেই রাজ্যের পূর্বাঞ্চলে ১৮,৮১৮টি মৌজায় বৈদ্যুকরণ হয়ে গিয়েছে। মধ্যাঞ্চলে ১২,৩৭২টি মৌজায় এবং দক্ষিণাঞ্চলে ৫৭১০টি মৌজায় বৈদ্যুতিকরণের কাজ হয়ে গিয়েছে। মাত্র ৩৬,৯৯০টি মৌজায় বৈদ্যুকরণ বাকি রয়েছে। তার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+