অযোধ্যায় সড়ক সম্প্রসারণ, হকারদের আলাদা দোকান দেওয়ার নির্দেশ যোগী সরকারের
অযোধ্যাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সড়ক সম্প্রসারণের কাজ শুরু করেছে যোগী সরকার। তার জেরে অনেক দোকানিই তাঁদের দোকান হারিয়েছেন। এই ক্ষতির হাত থেকে বাঁচতে অবশেষে যোগী সরকার আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিদের অন্যত্র যেন দোকান গড়ে দেওয়া হয়।

অযোধ্যাকে সাজিয়ে তুলছেন যোগী আদিত্যনাথ সরকার। ২০২৪-র প্রথমেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় চলছে নির্মাণকাজ। অযোধ্যার রামমন্দিরের দরজা খুলে গেলে সেটা একটি আন্তর্জাতিক স্থানে পরিণত হবে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যা নগরি। সড়ক সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
যোগী সরকারের নির্দেশে অযোধ্যার সব সড়ক সম্প্রসারণের কাজ হচ্ছে। অযোধ্যা যেহেতু পুরনো শহর। সেকারণে রাস্তাঘাট একেবারেই সরু। সেখানে দ্রুত যানজট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। রামমন্দিরের দরজা খুলে গেলে এখানে পূন্যার্থীদের সমাগম বাড়বে। সেকারণেই সড়ক সম্প্রসারণ জরুরি বলে মনে করছেন যোগী আদিত্যনাথ। তাই মন্দিরের দরজা খোলার আগেই সড়ক সম্প্রসারণের কাজ সেরে রাখতে চাইছে যোগী সরকার।
কিন্তু এই সড়ক সম্প্রসারণের কাজ শুরু হতেই সমস্যায় পড়েছেন রাস্তার দুধারের ব্যবসায়ীরা। তাঁদের ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ সড়ক সম্প্রসারণের জন্য তাঁদের দোকানপাট তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন যোগী নিজেই। তিনি আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন সড়ক সম্প্রসারণের জন্য যাঁদের দোকান সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের জন্য যাতে অন্যত্র বিকল্প দোকানের বন্দোবস্ত করে দেওয়া হয়।
নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যা। তার জন্য নতুন করে গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে শুরু করে কৌশলেশ গঞ্জ, আমানিগঞ্জ সহ একাধিক জায়গায় সাজিয়ে তোলা হয়েছে নতুন নতুন গাড়ি পার্কিং এবং দোকান বাজার তৈরি করে। একেবারে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে অযোধ্যা শহরকে। ২০৪৭ সালের মধ্যে অযোধ্যা বিশ্বের যেকোনও আধুনিক শহরকে টেক্কা দিতে পারবে বলে দাবি করা হয়েছে।২০২৪-এ অযোধ্যাকে কেন্দ্র করে নতুন করে উত্তর প্রদেশের মান উন্নয়নের কথা ভাবছে যোগী সরকার। সেকারণে অযোধ্যাকে সাজিয়ে তুলতে তৎপরতার সঙ্গে কাজ করছে যোগীর পুলিশ প্রশাসন। যদিও শুধু অযোধ্যা নয়, প্রয়াগরাজ, লখনউ শহরকেও উন্নততর এবং আধুনিক করে তোলার চেষ্টা করছে যোগী সরকার। সেকারণে সড়ক পরিবহণ পরিষেবা উন্নত করা হচ্ছে। চালু করা হচ্ছে একাধিক বাস পরিষেবা।
রাজ্য সড়ক গুলির সম্প্রসারণের কাজ শুরু করেছে যোগী সরকার। রাজ্যের সব সদর শহরের সঙ্গে লখনউয়ের যোগাযোগ মজবুত করতে সড়ক পরিষেবার উন্নয়ন করা হচ্ছে। সেকারণেই একাধিক রাজ্য সড়ক সম্প্রসারণ করছে যোগী সরকার। একেবারে এক্সপ্রেস ওয়ের আদলেই এই রাজ্য সড়ক উন্নয়নের কাজ করা হচ্ছে উত্তর প্রদেশ জুড়ে। সেই সঙ্গে বিমানবন্দরের আদলেই স্মার্ট বাসপোর্টও তৈরি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications