Yogi Adityanath: শিক্ষক নিয়োগে দুর্নীতি রুখতে কড়া যোগী সরকার, জারি করা হল গাইড লাইন
রাজ্যে নিয়োগ দুর্নীতি রুখতে তৎপর যোগী সরকার। সেকারণে শিক্ষক নিয়োগে কড়া গাইডলাইন জারি করা হয়েছে। যোগী সরকার আসার পর শিক্ষক নিয়োগে নতুন কমিশন তৈরি করা হয়েছে। উত্তর প্রদেশ এডুকেশন সার্ভিস কমিশন।
এই কমিশনের মাধ্যমেই এবার থেকে উত্তর প্রদেশে শিক্ষক নিয়োগ হবে। সেই কমিশনকে এবার থেকে কিছু গাইডলাইন মেনে কাজ করতে হবে। ততে বলা হয়েছে লেখা পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর পেলেই তাকে ইন্টারভিউর জন্য কল করতে হবে। কারণ লেখা পরীক্ষায় না পারলেও ভাইভাতে তাঁরা ৯০ শতাংশ নম্বর পেতে পারেন।

উচ্চ মাধ্যমিক এবং প্রাথকি দুই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই এই কমিশন কাজ করবে বলে জানা গিয়েছে। ফাঁকা আসন কত রয়েছে তার উপরে ভিত্তি করে বছরে তিন থেকে চারবার পরীক্ষা নিতে পারে এই কমিশন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লেখা পরীক্ষা হলেই হবে না ইন্টারভিউতে বসা চাকরি প্রার্থীদের বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
লেখা পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করবে কমিশন। যদি মেরিট লিস্টে দুই প্রার্থীর একই নম্বর থাকে তাহলে শুধু ইন্টারভিউর নম্বর যোগ করা হবে। আবার ইন্টারভিউতে দুই প্রার্থী এক নম্বর পেলে লেখা পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের বিচার করা হবে। সেই সঙ্গে ডিগ্রির উপরেও নম্বর থাকবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে বেশি বয়সের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে দেখতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications