সরকারিকর্মীদের জন্য সুখবর দিল যোগী সরকার, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কবে থেকে কার্যকর

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ফরে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য কর্মচারীদের জন্য ফের ৪ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনথ। বাংলায় যখন ডিএ নিয়ে সরকারি কর্মীরা লাগাতার আন্দোলনের পথে শামিল হয়েছেন, তখন যোগী সরকার ফের আশ্বস্ত করলেন কর্মীদের।

উত্তরপ্রদেশে সম্প্রতি পুরসভার ভোট হয়ে গেল। সেই ভোটে বিপুল জয় পেয়েছে গেরুয়া শিবির। প্রায় সমস্ত মেয়র পদেই বিজেপির দখল নিশ্চিত হয়েছে। আর তারপরই সরকারি কর্মীচারীদের জন্য এল ডিএ-র মহার্ঘ্য উপহার। চার শতাংশ করে বাড়ল ডিএ।

সুখবর দিল যোগী সরকার, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি

রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়ার পর তাতে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের ২৭ লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগীরা। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার আরও জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এই ডিএ লাগুল হবে।

তিনি জানিয়েছেন, চার শতাংশ বর্ধিত হারে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর দেওয়া হবে। এই বৃদ্ধির পরে কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর ৩৮ শতাংশ থেকে ৪২ শতাংশ বাড়বে। ডিএ ও ডিআর বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সুখবর দিল যোগী সরকার, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি

ডিএ ও ডিআর-এর এই বৃদ্ধি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে। ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যকর্মীদের বর্ধিত ডিএ তাদের জিপিএফ অ্যাকাউন্টে যাবে। মে মাসের বেতনের সঙ্গে মে মাসের বর্ধিত ডিএর নগদ অর্থ প্রদান জুন মাসে করা হবে।

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এর ফলে প্রতি মাসে সরকারি কোষাগারে অতিরিক্ত ২০০ কোটি টাকার বোঝা পড়বে। ডিএ-ডিআর বৃদ্ধির ফলে ১৯ লক্ষ রাজ্য কর্মচারী এবং ১১.৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ডিএ এবং ডিআর বৃদ্ধি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন।

সুখবর দিল যোগী সরকার, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি

এখন উত্তরপ্রদেশে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর মূল বেতনে ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হবে। তবে এটি বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ আলাদা আদেশ জারি করবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার বছরে দু'বার মুদ্রাস্ফীতি সূচকের ভিত্তিতে কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিআর) বৃদ্ধি করে।

গত ২৪ মার্চ কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ 42 শতাংশ বাড়িয়েছিল। এখন রাজ্য সরকারও তার কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর চার শতাংশ বাড়াতে চলেছে। কেন্দ্রের মতো রাজ্য সরকারও ডিএ এবং ডিআর বাড়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+