Yogi Adityanath: এই প্রাচীন ভাষা উত্তরপ্রদেশের স্কুলগুলিতে শেখানো হবে, প্রতি জেলায় হবে স্কুল

Yogi Adityanath: বড় সিদ্ধান্ত নিয়ে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। যোগী সরকার এখন রাজ্যের শিশুদের কাছে দেশের প্রাচীন ভাষা সংস্কৃত শেখানোর ওপরে জোর দিতে চলেছে। এর জন্য রাজ্যের প্রতিটি জেলায় আবাসিক সংস্কৃত স্কুল খুলতে চলেছে সরকার। শিশুদের মধ্যে সংস্কৃত শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর চে।্টা করছে সরকার।

এই নতুন সংস্কৃত আবাসিক স্কুলগুলিকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত করা হবে। কনভেন্ট স্কুলের আদলে এই স্কুলগুলি খোলার পরিকল্পনা করেছে যোগী সরকার। এই স্কুলগুলিতে সংস্কৃত পরিবেশ থাকবে এবং বেশিরভাগ ক্লাস হবে স্মার্ট।

Yogi Adityanath

এই স্কুলগুলিতে শুধু সংস্কৃতই পড়ানো হবে না, আধুনিক বিষয়ের দিকেও নজর দেওয়া হবে। অনুসরণ করা হবে এনসিইআরটির বই। আবাসিক সংস্কৃত স্কুলগুলিতে শুধুমাত্র +২ পর্যন্ত শিক্ষাই দেওয়া হবে না, তারপরে বৃত্তিমূলক শিক্ষাও দেওয়া হবে। সরকারের তরফে প্রথম পর্যায়ে ৩৫ টি সংস্কৃত স্কুল আর দ্বিতীয় পর্যায়ে ৪০ টি সংস্কৃত স্কুল স্থাপনের পরিকল্পনা করেছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে, একই ক্যাম্পাসের মধ্যে একটি সংস্কৃত পরিবেশে সংস্কৃত শিক্ষা প্রদান করা হবে। উল্লেখ করা প্রয়োজন যে ২ মাস আগে শিক্ষা দফতরের তরফে একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছিল। যা বিভিন্ন সংস্থার পরামর্শ নিয়ে অর্থবিভাগও অনুমোদন করেছিল। এখন কেবল একটি বিভাগীয় আনুষ্ঠানিকতা হবে, তারপর এটি মন্ত্রিসভায় উপস্থাপিত করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+