৬ বছরে যোগীর পরিকল্পিত সুশাসনের সাফল্য, সরকারি কোষাগারে জমা পড়ছে বাড়তি রাজস্ব

গত ৬ বছর ধরে যোগী আদিত্যনাথ সরকারের সুশাসনের সুফল পেয়েছে উত্তর প্রদেশ। রাজ্যের কোষাগার পরিপূর্ণ হয়েছে রাজস্ব আদায়ে। গত ৬ বছরে যোগী সরকারের সুশাসনের কারণে সরকারি কোষাগারে বাড়তি রাজস্ব জমা পড়তে শুরু করেছে। যোগী আদিত্যনাথ জানিয়েছেন তিনি রাজ্যে সুশাসন কায়েম করতে তৎপর।

 সরকারি কোষাগারে জমা পড়ছে বাড়তি রাজস্ব

উত্তর প্রদেশে গত ৬ বছর ধরে সুশাসন তৈরি হয়েছে যোগীর দৌলতে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিয়ামুবর্তিতা সবটাই ধীরে ধীরে তৈরি হয়েছে। সরকারি দফতরগুলিতে কাজের গতি েবড়েছে। করোনা কালে যে রাজস্ব ঘাটতি তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠেছে উত্তর প্রদেশ। সবটাই সম্ভব হয়েছে যোগী আদিত্যনাথের পরিকল্পিত সুশাসনের কারণে। ২০২১-২২ অর্থবর্ষে উত্তর প্রদেশের জিডিপি গ্রোথ ছিল ১৬.৪ শতাংশ। ইতিমধ্যেই সেই জিডিপি গোথ ১৬.১৯ শতাংশে পৌঁছে গিয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে সেই জিডিপি গ্রোথ ১৭.৭ শতাংশে নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে যোগী সরকার।

সেই আর্থিক বৃদ্ধি আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একের পর এক উন্নয়ন মূলক কাজ শুরু করেছে যোগী সরকার। রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণ অনেকটাই বেড়েছে। ২০২৩ অর্থবর্ষে রাজস্ব আদায়ের পরিমাণ ২ লক্ষ ২০ হাজার ৬৫৫ কোটিতে নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে যোগী সরকার। তারমধ্যে ১২,৪৪৭৭.০৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে সেলস ট্যাক্স এবং ভ্যাট থেকে।

উত্তর প্রদেশে রপ্তানি বাণিজ্যও বেড়েছে। উত্তর প্রদেশে এখন ১.৫৭ লক্ষ কোটি টাকার রপ্তানি বাণিজ্য করেছে উত্তর প্রদেশ সরকার। ২০২২-২৩ অর্থবর্ষে সেটা আরও বাড়িয়ে তোলার চেষ্টা করছে যোগী সরকার। তাতে সরকারের কোষাগার আরও পরিপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাণিজ্যে অনেকেই আগ্রহ দেখাতে শুরু করেছে উত্তর প্রদেশে। রাজ্যকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে একাদিক পরিকাঠামোগত উন্নয়ন করেছে যোগী সরকার। তার জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে সড়ক নির্মাণ থেকে শুরু করে একাধিক উন্নয়ন মূলক কাজ করেছে যোগী আদিত্যনাথ সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+