সড়ক পরিবহণ উন্নয়নে জোর যোগী সরকারের, বিমান বন্দরের আদলে তৈরি হচ্ছে উন্নতমানের বাসপোর্ট
সড়ক পরিবহণে পরিবর্তন আনতে নতুন নতুন প্রকল্প শুরু করেছে যোগী সরকার। এবার উত্তর প্রদেশের বাস ডিপো গুলির উন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি উন্নতমানের ৫টি বাস ডিপো তৈরি করছেন। বিমানবন্দরের মতই সেগুলি তৈরি করা হবে। একেবারে অত্যাধুনিক পরিষেবা থাকবে সেখানে।

উত্তর প্রদেশের উন্নয়নে একাধিক পরিকল্পনা করেছেন যোগী আদিত্যনাথ। তারমধ্যে অন্যতম হল সড়ক পরিবহণ ব্যবস্থার উন্নয়ন। একদিকে যখন রাজ্যের সব সড়কগুলির আধুনিকীকরণ করা হচ্ছে সেরকমই রাজ্যের বাস পরিষেবারও উন্নয়ন করা হচ্ছে। যোগী সরকারের উদ্যোগে এবার বিমানন্দরের আদলে তৈরি করা হচ্ছে বাসপোর্স। একটা নতুন কনসেপ্টে তৈরি হবে সেই বাসপোর্টগুলি। তাতে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা থাকবে।
রাজ্যের ২৩টি বাসস্ট্যান্ড পিপিপি মডেলে তৈরি করা হয়েছে। সেখানে বেসরকারি সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে ৫টি বাসস্ট্যান্ডকে বিশেষ উন্নতমানের পরিষেবা দিয়ে তৈরি করা হবে। সেগুলির নির্মাণের দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়া হবে। যোগীর গ্রিন সিগনালের পরেই তার কাজ শুরু হবে। ১০০০ কোটি টাকা তৈরি করে সেটা করা হবে বলে জানানো হয়েছে। সাসে ২০০০ প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে।
যে পাঁচটি বাসস্ট্যান্ডকে প্রাথমিক ভাবে আধুনিকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে কুশাম্বি বাসস্ট্যান্ড, বিভূতি খান্ড বাসস্ট্যান্ড, লখনউ এবং প্রয়াগরাজ বাসস্ট্যান্ড। ওল্ড গাজিয়াবাদ এবং আগ্রাফোর্টের বাসস্ট্যান্ডকেও উন্নতমানের করে গড়ে তোলা হচ্ছে এই প্রকল্পের আওতায়। এই বাসস্ট্যান্ডগুলির আধুনিকীকরণের কাজে একাধিক বেসরকারি সংস্থা ইচ্ছে প্রকাশ করেছে। তারমধ্যে রয়েছে ওমেক্স এবং এসপিজি বিল্ডার।
আধুনিকরণের কাজে যে টাকা বরাদ্দ করা হয়েছে তার মধ্যে ২৪৫ কোটি টাকা খরচ হবে কুশাম্বি বাসস্ট্যান্ডের আধুনিকীকরণে। বিভূতিখণ্ড বাসস্টেশনের উন্নয়নে ৩০৭ কোটি টাকা এবং প্রয়াগরাজের জন্য ২৭৬ কোটি টাকা, ওল্ড গাজিয়াবাদের জন্য ১১৪ কোটি টাকা এবং আগ্রাফোর্ট বাসস্টেশনের জন্য ২২ কোটি টাকা খরচ হবে। কাকে বরাত দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। যোগী আদিত্যনাথ অনুমোদন করতেই কাজ শুরু হয়ে যাবে। তবে এই কাজ যাতে দ্রুত গতিতে শেষ হয় তার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই যোগী সরকার বাস পরিষেবার উন্নয়ন ঘটিয়েছেন। একাধিক জায়গায় নতুন বাস চালু হয়েছে। লখনউ থেকে রাজ্যের সব সদর শহর পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু করেছে যোগী সরকার। সেই সঙ্গে একাধিক রুটে বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনও এলাকা পিছিয়ে না পড়ে সেকথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। উত্তর প্রদেশে বিনিয়োগ টানতে পরিবহণ পরিষেবার উন্নয়ন জরুরি সেকারণেই সেদিকে বেশি নজর দিচ্ছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications