Yogi Adityanath: বাঁকে বিহারি মন্দিরের কাছে বাড়ি ভেঙে মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা যোগী সরকারের

বৃন্দাবনে বাঁকে বিহারির মন্দিরের পাশে বাড়ি ভেঙে ৫ জনের মত্যুর ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন যোগী সরকার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃন্দাবনে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। বাঁকে বিহারির মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই। একটি পুরনো বাড়ির বারান্দা হঠাৎ করেই ধসে পড়ে। তাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্ররিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Yogi Adityanath

তারপরেই মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং যাঁরা দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের পরিবারকে চিকিৎসার খরচ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। দ্রুত উদ্ধারকাজ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

গতকাল বৃন্দাবনের প্রসিদ্ধ বাঁকে বিহারি মন্দিরের কাছেই দুর্ঘটনাটি ঘটে। যে পাঁচ জন মারা গিয়েছেন তাঁদের নাম গীতা কশ্যপ(৫০), অরবিন্দ কুমার যাদব(৩৫), রেশমি গুপ্তা(৫২) এরা সকলেই কানপুরের বাসিন্দা। অন্যদিকে অঞ্জু মুরুগান (৫১) বৃন্দাবনের বাসিন্দা। চন্দন রাই (২৮) দেওরিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে বাড়িটি ভেঙে পড়েছে সেটি বহু বছরের পুরনো ছিল। এবং একাধিক বাঁদর সেই বাড়ির ছাদে মারা মারি করছিল দেওয়াল এবং ছাদ দুর্বল থাকার কারণে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির একটি ব্যালকনি একেবারে ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েিছল। এবং বেশ কয়েক ঘণ্টা বাঁদে বিহারী মন্দিরের দর্শন বন্ধ করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+