রামনবমী উপলক্ষ্যে অখণ্ড রামায়ণ পাঠ, উত্তর প্রদেশ জুড়ে নির্দেশিকা জারি যোগী সরকারের
রামনবমী ঘিরে সাজোসাজো রব উত্তর প্রদেশে। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন
করা হচ্ছে। তার মধ্যে অখণ্ড রামায়ণ পাঠের অনুষ্ঠান করার নির্দেশিকা জারি করেছে যোগী সরকার। নবরাত্রির অষ্টমি এবং রামনবমী উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠান সরকারি তরফে আয়োজন করা হবে।

রাজ্যের ৭৫জন জেলা শাসককে এই রামায়ণ পাঠের আসরের আয়োজন করার নির্দেশিকা জারি করেছে যোগী সরকার। এই প্রথম সরকারি উদ্যোগে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে উত্তর প্রদেশে। এর আগে কখনও কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়নি উত্তর প্রদেশে। তাই নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী ফের ধর্মের ভিত্তিতে উত্তর প্রদেশে শাসন করতে চাইছে যোগী সরকার।
এই নিয়ে তুমুল রাজনীতি তৈরি হয়েেছ। এর আগে কখনও এভাবে ধর্মের ভিত্তিতে এভাবে রাজনীতি কোনও মুখ্যমন্ত্রী করেনি উত্তর প্রদেশে। যোগী আসার পর থেকে একের পর এক ধর্মীয় অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হিন্দু ধর্মের একাধিক অনুষ্ঠানে করা হচ্ছে। চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে জেলায় জেলায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার জন্য ১ লক্ষ টাকা করে বরাদ্দও করেছে যোগী সরকার।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে কাজে লাগানো হচ্ছে। বিরোধীরা এই নিয়ে কটাক্ষ করে বলেছে, তাহলেকি হিন্দু রাষ্ট্রের পথে এগোচ্ছেন যোগী। উত্তর প্রদেশকে িক সেই পথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। প্রত্যেক তহশীলে যােত রামায়ণ পাঠের আসর বলে তার জন্য আলাদা করে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তাঁদের তদারকিতে সব কাজ হচ্ছে।












Click it and Unblock the Notifications