গোরক্ষপুরের উন্নয়নের পরিকল্পনা যোগীর, নতুন করে সাজিয়ে তুলতে ৩৮৩৮ কোটি টাকা বরাদ্দ

গোরক্ষপুর থেকে উত্থান তাঁর। সেই গোরক্ষপুরের উন্নয়নে এবার মন দিয়েছে যোগী সরকার। গোরক্ষপুরকে সাজিয়ে তুলতে বিপুল অর্থ বরাদ্দ করেছেন যোগী আদিত্যনাথ। নতুন করে গোরক্ষপুর খোরাবার টাউনশিপ তৈরি করা হবে। সেখানে ৩৮৩৮ কোটি টাকা বরাদ্দ করেছেন যোগী সরকার।

 নতুন করে সাজিয়ে তুলতে ৩৮৩৮ কোটি টাকা বরাদ্দ

নবরাত্রির পুন্য তিথিতে যোগী সরকার গোরক্ষপুরকে বড় উপহার দিয়েছেন। গোরক্ষপুরের কাছে নতুন টাউনশিপ তৈরির কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। খোরাবার নামে নতুন টাউনশিপের উদ্বোধন করেছেন তিনি। ৩৮৩৮ কোটি টাকা খরচ করে সেই উপহার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে তিনি গোরক্ষবাসীকে সতর্ক করেছে ভুয়ো আবাসন এবং জমির দালালদের চক্রের মধ্যে তাঁরা না পড়েন । যাতে সাধারণ মানুষকে ঠকতে না হয় তার জন্য জিডিএ তৈরি করে দিয়েছে সরকার। সেখানে গেলে সঠিক তথ্য পাবেন সকলে।

নতুন টাউনশিপে কোথায় কোথায় জমি এবং আবাসন তৈরি হচ্ছে। তার দাম কত। এই সব বিষয়ে তথ্য এই জিডিএ দিয়েদেবে বলে জানিয়েছেন তিনি। নিজের কষ্টার্জিত টাকা যেন দালালদের হাতে তুলে না দেন তার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এই গোরক্ষপুর থেকেই তাঁর উত্থান। সেই কারণেই গোরক্ষপুরের প্রতি আলাদা একটা টান রয়েছে যোগীর। তিনি এদিন বলেছেন গোরক্ষপুরের উন্নয়নে রিং রোড তৈরি করা হচ্ছে। গোরক্ষপুরের রেলস্টেশনকেও বিমানবন্দরের আদলে ৈতরি করা হবে। একাধিক নতুন নতুন প্রকল্প আসতে চলেছে এই শহরে। তার জেরে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। গোরক্ষপুরে বিমানবন্দর তৈরি করা হবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

গতকাল গোরক্ষপুরে ১৪৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন গ্লোবাল ইনভেস্টর সামিটে গোরক্ষপুরের জন্য হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। কাজেই খুব শীঘ্রই গোরক্ষপুরে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। সেখানে অসংখ্য যুবকের চাকরি হবে। মেগাসিটি তৈরি হয়ে গেলে আরও কাজ আসবে গোরক্ষপুরে। সেই সঙ্গে চিকিৎসা পরিষেবার উন্নয়নও হবে। গোরক্ষপুরের কাছে এই মেডিসিটি তৈরি হলে অনেক উন্নত মানের িচকিৎসা হবে এখানে।

গোরক্ষপুরকে দেশের অন্যতম প্রধান শহরের তালিকায় তুলে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন যোগী আদিত্যনাথ। শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে এখানে পর্যটনেরও উন্নয়ন হবে বলে জানিয়েছেন তিনি। দেশবিদেশ থেকে পর্যটকরা গোরক্ষপুরে আসবেন বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরকে শিল্পের উপযোগী করে গড়ে তুলতে রিং রোড, সিঙ্কলেন, ফোরলেনের রাস্তা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই গোরক্ষপুরে শিল্পস্থাপনে আগ্রহ দেখাতে শুরু করেছেন অনেক কোম্পানি। সাজিয়ে তোলা হচ্ছে রাস্তাঘাট।

১০৯,২৫ একর জমিতে তৈরি হচ্ছে খোরাবার টাউনশিপ। সেখানে বহুতল-আবাসন থেকে শুরু করে একাধিক পরিকল্পনা করা হয়েছে। তৈরি হবে মেডিসিটি। সেখানে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। একাধিক ছোট নার্সিহোম থেকে শুরু করে অত্যাধুনিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে সেই মেডিসিটিতে। তার জন্য একাধিক প্লট বরাদ্দ করা হয়েছে। আবাসন এবং বহুতল থেকে শুরু করে শপিং কমপ্লেক্সের জন্য একাধিক প্লট বরাদ্দ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+