Yogi Adityanath: নারী কল্যাণে চতুর্থ দফায় 'মিশন শক্তি' শুরু করতে চলেছেন যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশের নারী উন্নয়নে একাধিক কাজ করেছেন যোগী সরকার। তার মধ্যে অন্যতম হল মিশন শক্তি। চতুর্থবার রাজ্য মিশন শক্তি চালু করতে চলেছেন যোগী আদিত্যনাথ। মূলত উৎসবের মরশুমকে সামনে রেখেই এই প্রকল্প ফের চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে কর্মসূচি। নারী কল্যাণের প্রচারে শুরু হবে জেলায় জেলায় ঘুরবে এই বাইক ব়্যালি। মহিলা অফিসারদের কয়েকজনকে শক্তি দিদি হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১৪ এবং ১৫ অক্টোবর বাইক ব়্যালি করে জেলায় জেলায় প্রচার চালাবেন তাঁরা। তারপরে আসল অনুষ্ঠান করা হবে ১৬ অক্টোবর।

উৎসবের মরশুমে রাজ্যে মেয়ে, মা এবং বোনেদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে সেকারণেই এই নারী শক্তি মিশন শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। সেকারণে মহিলা পুলিশের অফিসারদের শক্তিদিদি হিসেবে চিহ্নিত করে তাঁদের এই নিরাপত্তার প্রচারে কাজে লাগাতে চাইযে যোগী সরকার।
নারী সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক পরিকল্পনা করেছিলেন যোগী আদিত্যনাথ। তার মধ্যে অন্যতম এই শক্তি দিদি প্রকল্প। যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন গত কয়েক বছরে রাজ্যের নারীদের উন্নয়নে একাধিক কাজ করেছে তাঁর সরকার। বিশেষ করে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পরিকল্পনা করা হয়েছে। উত্তর প্রদেশে এখন মেয়েরা অনেক নিরাপদে বাড়ির বাইরে বেরোতে পারেন।












Click it and Unblock the Notifications