করোনা লকডাউন : ২৭ লক্ষ দিনমজুরের অ্যাকাউন্টে ৬১১ কোটি টাকা পাঠাল যোগী সরকার!

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপের নেওয়ার লক্ষ্যে দেশজুড়ে লকডাউন জারি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। এই লকডাউন কার্যকর করতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যগুলিও। তবে এই পরিস্থিতিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুররা। এদের অনেকেই অন্য রাজ্যএ আটকে পড়েছেন। কাজ না থাকায় টাকাও নেই এদের কাছে। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার।

সরাসরি অ্যাকাউন্টে ৬১১ কোটি টাকা

সরাসরি অ্যাকাউন্টে ৬১১ কোটি টাকা

উত্তরপ্রদেশে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রকল্পে নথিভুক্ত ২৭.৫ লক্ষ পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে ৬১১ কোটি টাকা পিঠেয়েছে, যাতে লকডাউনে কারোর কোনও অসুবিধা না হয়। সোমবারই এই টাকা ট্রান্সফারের কাজ সম্পন্ন হয়।

ভিডিও কনফারেন্সে দিনমজুরের সঙ্গে কথা বলেন যোগী

ভিডিও কনফারেন্সে দিনমজুরের সঙ্গে কথা বলেন যোগী

এছাড়া মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেক দিনমজুরের সঙ্গে কথা বলেন এদিন। তাদের সমস্যার কথা জানার চেষঅটার পাশাপাশি করোনা রোধএ সবাইকে সতর্ক থাকার বার্তা দেন যোগী আদিত্যনাথ। সরকার যএ তাদের পাশে রয়েছে সে কথা মনে করিয়ে দিতে তিনি ভওলেননি। এছাড়া করোনা সম্পর্কিত কোনও গুজবে কান দেওয়ার বিষয়ে সতর্ক করেন যোগী।

প্রতিটি দিনমজুরকে ১০০০ টাকা করে অনুদান

প্রতিটি দিনমজুরকে ১০০০ টাকা করে অনুদান

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিনমজুরদের জন্য ১০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন। এছাড়া করোনা সংকটের মধ্যে সেই রাজ্যের গরিবদের জন্য ঘোষণা করেছেন ২৩৫ কোটি টাকার তহবিলের। এদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ৫ লাখের বেশি দিনমজুরের। এই পরিস্থিতিতে তাদের সাহায্য করতে প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে প্রায় ৩০ লক্ষ শ্রমিক

রাজ্যে প্রায় ৩০ লক্ষ শ্রমিক

করোনা ভাইরাসের জেরে প্রবল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন গরিব মানুষ। একাধিক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় অধিকাংশ দিনমজুর এবং নির্মাণকর্মী কর্মহীন হয়ে পড়েছেন। উত্তরপ্রদেশের প্রায় ১৫ লাখ দিন মজুর এবং ২০.৩৭ লাখ নির্মাণ শ্রমিকদের ১০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ধোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে বলে জানিয়েছিলেন তিনি। সেই মতো সোমবার ৬১১ কোটি টাকা পাঠানো হল সরকারের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+