Yogi Adityanath: কাশীর দেব প্রকল্পের রূপায়ণে বিলম্ব কেন? আধিকারিকদের তীব্র ভর্ৎসনা যোগীর
অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের আগে শেষ দীপাবলি এটি। সেকারণে এবারে দীপাবলি উদযাপনে কোনও খামতি রাখতে চাননা যোগী আদিত্যনাথ। কাশীর দেব প্রকল্পের রূপায়নে অযোথা দেরি করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
অফিসারদের তিনি কড়া নির্দেশ দিয়েছেন কোনও ভাবে দেরি করা যাবে না এই প্রকল্পের বাস্তবায়নে। এবং দীপাবলির জন্য কোনও ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। এবার আরও আতিশয্যের সঙ্গে দেব দীপাবলি উদযাপন করতে চলেছে যোগী সরকার।

উৎসবের মরশুমে একধিক রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে ডেঙ্গি এবং ভাইরাল জ্বর। তার মোকাবিলাতেও যাতে অফিসাররা প্রস্তুত থাকেন তার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বারাণসীতে সার্কিট হাউসে আধিকারীকদের সঙ্গে বৈঠক করেন যোগী আদিত্যনাথ। সেখানেই দীপাবলি উদযাপন নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি।
দ্রুত বাকি পড়ে থাকা কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন যোগী। জনস্বার্থে যে সব প্রকল্পগুলির কাজ চলছে সেগুলি দ্রুত শেষ করার িনর্দেশ দিয়েছেন তিনি। একাধিক জায়গায় সড়ক, রেলের ট্র্যাকের কাজ হচ্ছে। সেগুলি যাতে দ্রুত শেষ করা হয় তার িনর্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। কারণ উৎসবের সময়ে কোনও ভাবে সাধারণ মানুষের অসুবিধা হতে দেওয়া যাবে না।












Click it and Unblock the Notifications