Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: রাজ্যবাসীর জন্য সুখবর! এবার সস্তায় বিদ্যুৎ দেবে সরকার

Yogi Adityanath: রাজ্যের মানুষকে সস্তায় বিদ্যুৎ দেওয়ার চেষ্টা শুরু করেছে উত্তর প্রদেশের যোগী প্রশাসন। সাধারণভাবে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। গ্রাহকরা প্রতিমাসে হাজার হাজার টাকা বিল পান। বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির সঙ্গে আরও অনেক সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম কমানোর চিন্তা যোদী প্রশাসনের।

যোগী প্রশাসন উত্তর প্রদেশের সোনভদ্রে ৮০০ মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। উভয় প্রকল্পের জন্য ১৮০০ কোটি টাকা ব্যয় করা হবে। ইতিমধ্যেই উভয় প্রকল্পের অনুমোদ দিয়েছে যোগী মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকের পরে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী একে শর্মা সিদ্ধান্তগুলি সম্পর্কে সিদ্ধান্ত জানিয়েছেন।

যোগী আদিত্যনাথ

মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এখনও এমন কোনও প্রকল্প নেই। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষকে সস্তায় বিদ্যুৎ সরবরাহ করতে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বাধীন সরকারের একটা একটা প্রচেষ্টা। যার অধীনে কাজ শুরু হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উভয় প্রকল্প এনটিপিসির সঙ্গে ৫০ শতাংশ অংশীদারিত্বে সম্পন্ন হবে। এর ৩০ শতাংশ ইক্যুইটি থাকবে আর ৭০ শতাংশ তহবিল আর্থিক প্রতিষ্ঠান থেকে আসবে। রাজ্যে এই ধরনের প্রকল্প এর আগে হয়নি। প্রায় ৫০০ একর জমির ওপরে এক-একটি প্রকল্প তৈরি করা হবে। আরও জমির প্রয়োজন হলে তারও ব্যবস্থা করা হবে।

যোগী আদিত্যনাথ

প্রথম ইউনিটটি ৫০ মাসের মধ্যে এহং দ্বিতীয়টি ৫৬ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশা সরকারি মহলে। বিদ্যুৎমন্ত্রী বলেছেন, এখন সরকার প্রতি ইউনিট বিদ্যুত কেনে ৫.৫০ টাকা দরে। আর প্রকল্প চালু হয়ে গেলে সরকার ৮.৭৯ টাকা দরে বিদ্যুৎ কিনতে পারবে।

সরকারি পদক্ষেপে সুফল সরাসরি বিদ্যুৎ গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুৎ ১ টাকা কম দরে পাবেন (Yogi Adityanath)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+