রুদ্রাভিষেকের পর ভূমি পূজোর প্রস্তুতি তুঙ্গে, আয়োজন খতিয়ে দেখতে অযোধ্যা সফরে যোগী আদিত্যনাথ
রুদ্রাভিষেকের পর ভূমি পূজোর প্রস্তুতি তুঙ্গে, আয়োজন খতিয়ে দেখতে অযোধ্যা সফরে যোগী আদিত্যনাথ
লকডাউন উঠতেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই রুদ্রাভিষেকের পর রাম মন্দির নির্মানের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এবার ভূমি পুজো করার কথা। সেই মতো চলছে প্রস্তুতি। আগামী ১৮ জুন প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যা যাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রামমন্দির নির্মানের প্রস্তুতি
লকডাউন উঠতেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগেই নির্মাণস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিত্য পুজো চলছে। তার সঙ্গে রাম মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রথম দিন মন্দির খোলার পরেই রুদ্রাভিষেক হয়েছে। তবে তাতে কোনও বাড়তি আয়োজন করা হয়নি।

ভূমি পুজো
আগামী ১ জুলাই রাম মন্দির নির্মাণ ক্ষেত্রে ভূমি পুজো হওয়ার কথা। তার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। রামমন্দির নির্মাণ ট্রাস্ট শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রাই জানিয়েছেন ভূমি পুজোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

অযোধ্যায় যাচ্ছেন যোগী
করোনা আবহেও রাম মন্দির নির্মাণের প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্ভবত ভূমি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। তবে ১ জুলাই ভূমি পুজোর দিন তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে সূত্রের খবর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি পুজো দেখবেন তিনি।

উত্তর প্রদেশে বাড়ছে করোনা সংক্রমণ
করোনা পরিস্থিতির মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হলেও সীমিত সংখ্যক লোককে নিয়েই নির্মাণ কাজ করা হবে বলে জানানো হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে। একই ভাবে ভূমি পুজোতেও সীমিত সংখ্যক লোককে থাকার অনুমতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications