Yogi Adityanath: উত্তরপ্রদেশের উন্নয়নে ৬২৯ কোটির প্রকল্প, ২০২৪-এর নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক যোগীর
উত্তরপ্রদেশের উন্নয়নে ৬২৯ কোটির প্রকল্প পরিকল্পনা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজনৈতিক মহলের মতে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এটি একটি মাস্টমাস্টারস্ট্রোক। শুধু গোরখপুরেই ৬২৯ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা করে তিনি চমক দিলেন।
যোগী আদিত্যনাথ ৬২৯.৩৯ কোটি টাকায় ১৯৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন শনিবার। গোরখপুরের দিগ্বিজনাথ পার্কে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশ নতুন ভারতে জ্বলজ্বল করছে। তাতে গোরখপুরের একটি নির্দিষ্ট স্থান রয়েছে।

যোগী আদিত্যনাথ হর ঘর নল জল প্রকল্পের অধীনে পাইপযুক্ত পানীয় জল সরবরাহকে জন্মাষ্টমীর আগে গোরখপুবাসীর কাছে উপহার হিসেবে বর্ণনা করেছেন। বুন্দেলখণ্ড আগে পানীয় জলের তীব্র সংকটের সম্মুখীন হয়েছিল। এই প্রকল্পের পরে সেই সংকট আর থাকবে না।
তিনি বলেন, এই জল প্রকল্প ৪০০০ গ্রামকে কভার করছে। মহিলাদের জল আনতে আর ৫ কিলোমিটার পথ অতিক্রম করে দূরের গ্রামে পাড়ি দিতে হবে না। শনিবার চালু হওয়া এই উন্নয়নপ্রকল্পগুলি বেশিরভাগই পূর্ত বিভাগের তরফে করা হয়েছে। মুখ্যমন্ত্রী গোরখপুরে আরও দুটি মূল প্রকল্পের উদ্বোধন করেন।
সেই প্রকল্পগুলির মধ্যে রয়েছে গোরক্ষনাথ মন্দির থেকে নাকাহা ওভারব্রিজ হয়ে স্পোর্টস কলেজ পর্যন্ত রাস্তার প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ। এই প্রকল্পে ব্যয় করা হয়েছে ৪১.২০ কোটি টাকা। যোদী আদিত্যনাথ শনিবার জনগণকে আশ্বস্ত করে জানিয়েছেন, প্রত্যেকের সঙ্গেই ন্যায়বিচার হবে।
যাঁরা দরিদ্রদের সম্পত্তি দোট করে দখল করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আধিকারিকদের সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রাধিকার দিতে এবং সংবেদনশীলতার সঙ্গে অভিযোগের প্রতিকারের নির্দেশ দেন। শুক্রবার সন্ধ্যায় এখানে জনতরা দরবার করেন।
এই জনতার দরবারে ২০০ জন তাঁদের অভিযোগ নিয়ে আসেন। যোগী আদিত্যনাথ তাদের সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মানুষের সমস্ত সমস্যার সমাধান করে সুস্থভাবে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে সব সমস্যার সমাধান করা যায়, তার জন্য বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।












Click it and Unblock the Notifications