Yogi Adityanath: দিওয়ালীর আগেই ব্যবসায় বিপ্লব ঘটবে উত্তরপ্রদেশে! তৎপর যোগী

Yogi Adityanath: বিনিয়োগে গোটা দেশের মধ্যে মডেল রাজ্য হিসাবে গড়ে তুলতে চান যোগী আদিত্যনাথ! আর সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি। ইতিমধ্যে নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে শুরু হয়েছে দেশের প্রথম 'মোটো জিপি ভারত'। যেখানে দেশ-বিদেশের একাধিক সংস্থার সিইও'র উপস্থিত হয়েছেন।

আর সেই অনুষ্ঠান থেকেই উত্তরপ্রদেশের জন্যে বিনিয়োগ টানার চেষ্টা করছেন যোগী (Yogi Adityanath)। অন্যদিকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)যে ব্যবসা করতে চেয়ে যে সমস্ত আবেদন জমা পড়েছে তাদেরও দ্রুত ছাড়পত্র দেওয়া হতে পারে বলে খবর। ইতিমধ্যে সে জেলার সমস্ত জেলাশাসক এবং আধিকারিকদের কাছ থেকে সে সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তলব করেছে। এমনটাই জানা গিয়েছে।

U.P. CM Yogi

শুধু তাই নয়, এক মাসের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। সামনেই দিওয়ালি। আর সেই সময় শিল্প গড়তে বিশেষ (Uttar Pradesh) ভূমিপুজো হতে পারে। জানা গিয়েছে, এই বছরের শুরুতেই বাণিজ্যিক সম্মেলন Investors' Summit-2023 হয় লখনউতে। যেখানে দেশ-বিদেশের একাধিক শিল্পপতিরা উপস্থিত ছিলেন।

আর সেখান থেকেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh)জন্যে ৩৬ লাখ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। রাজ্যের ৭৫ টি জেলায় বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। এই সমস্ত শিল্প গড়তে দ্রুত জমি রাজ্যের তরফে দিতে চান যোগী (Yogi Adityanath)। আর সেই কারনেই এহেন তোড়জোর বলে জানা গিয়েছে। বদলে গিয়েছে উত্তরপ্রদেশ।

রাজ্য এখন উন্নয়নশীল রাজ্যে পরিণত হয়েছে। ইতিমধ্যে দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে এমনটাই বার্তা তুলে ধরেছেন যোগী আদিত্যনাথ। তিনি (Yogi Adityanath)জানিয়েছেন, উত্তর প্রদেশে আমুল বদল এসেছে। নতুন নতুন এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। তৈরি হয়েছে নতুন জলপথ। এমনকি গত ৬ বছরে উত্তর প্রদেশের যাকে বলে খোল নলচে বদলে গিয়েছে বলেও জানিয়েছেন যোগী। এই অবস্থায় এহেন তৎপরতা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+