আগে মহরমের সময় রাস্তা ফাঁকা থাকত! রাজ্যের বিজেপি কর্মীদের যোগীর 'বুস্টার'
লোকসভা নির্বাচনের ফল নিয়ে পর্যালোচনা চলছে বিজেপিতে। এবার তারা উত্তর প্রদেশে বড় ধাক্কা খেয়েছে। রাজ্যের ৮০ টি আসনের মধ্যে মাত্র ৩৩ টি পেয়েছে তারা। এদিন লখনৌতে রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের প্রশংসা করে বিজেপি কর্মীদের উৎসাহিত করেন।
বিরোধীদের আক্রমণ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যে সুশাসনের দাবি করেন। তিনি এদিন ওয়ার্কিং কমিটির সভায় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মহরমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আগে রাজ্যে মহরম উদযাপনের সময় রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। তিনি বলেন, আগে তাজিয়া বের করতে গিয়ে গাছ কাটা হত, খুঁটি উপড়ে ফেলা হত। কিন্তু আজ সেসব আর হয় না। কারণ রাজ্যে সুশাসন চলেছে।

- কর্মীদের উদ্বুদ্ধ করেছেন যোগী
এদিন কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ব্যাকফুটে আসার দরকার নেই। তিনি বলেন, সাম্প্রতিক লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ২০১৪, ২০১৭, ২০১৯ এবং ২০২২-এর ভোটে বিরোধীদের পরাজিত করেছে। তিনি নির্বাচনের ফলাফলের উল্লেখ করে বলেন, ২০১৪. ২০১৭, ২০২২-এ যে শতাংশ ভোট পেয়েছিল ২০২৪-এও একই ভোট পেয়েছে।
- অতিরিক্ত আত্মবিশ্বাসে আঘাত
যোগী আদিত্যনাথ বলেছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস কখনও কখনও আঘাতের দিকে নিয়ে যায়। ওয়ার্কিং কমিটির সভায় তিনি বলেছেন যেখানে অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, মনে হয়ে দল জিতে যাবে, সেখানে আঘাত পেতে হয়েছে। আর এর জোরেই বিরোধীরা ঝাঁপিয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। যোগী আদিত্যনাথ বলেছেন, বিজেপি ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। অযোধ্যার রাম মন্দির তৈরির মধ্যে দিয়ে ডাবল ইঞ্জিন সরকারের স্বপ্ন পূরণ হয়েছে। কর্মীদের মনে জোর বাড়াতে গিয়ে তিনি বলেছেন, কোনও অবস্থাতেই ব্যকফুটে আসার দরকার নেই।
- উপনির্বাচনে জয় আসবে
দলের কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে যোগী আদিত্যনাথ বলেছেন, রাজ্যে হতে যাওয়া ১০ টি আসনের উপনির্বাচনে বিজেপি জয় পবে। এর জন্য এদিন থখেকে প্রতিটি কর্মীদের সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধভাবে প্রচার চালাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, জয়ের আধার অব্যাহত রাখতে হবে, এবং এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
- ২০২৭-এর প্রস্তুতি শুরু করতে হবে
যোগী আদিত্যনাথ বলেছেন, ২০২৭-এ জয়ের ধারা অব্যাহত রাখতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। নিতে হবে সংকল্প। ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে সমন্বয়ের সঙ্গে কাজ করার পরামর্শ তিনি দিয়েছেন। তিনি কর্মীদের উদ্দেশে বলেছেন, বিশ্বের শক্তিরা জানে সমাজ বিভাজিত হলে তাকে সহজেই নিশানা করা যাবে, আর ঐক্যবদ্ধ হলে বড় শক্তিগুলি এর সামনে ভেঙে পড়বে।












Click it and Unblock the Notifications