International Yoga Day: যোগ দিবসের আগে বিশেষ বৈঠকে যোগী! জারি একাধিক গাইডলাইন
International Yoga Day: আগামী ২১ জুন যোগ দিবস! গোটা দেশেই পালন হবে এই যোগ দিবস। আর তার আগে মন্ত্রী এবং আধিকারিকদের নিয়ে (Yoga Day) বৈঠক করলেন যোগী আদিত্যনাথ। মূলত যোগ দিবসের আগাম প্রস্তুতি হিসাবে এই বৈঠক করা হয়েছে।
বৈঠক শেষে বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। যোগ খুবই গুরুত্বপূর্ণ। মনের শান্তি বজায় রাখতেও সাহায্য করে থাকে। কতটা গুরুত্বপূর্ণ যোগ তা গোটা বিশ্বকে চিনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলে রাখা প্রয়োজন গত কয়েক বছর ধূমধাম করেই যোগদিবস পালন করা হচ্ছে গোটা দেশজুড়ে। এবারও সেই প্রস্তুতি শুরু হয়েছে।

এই অবস্থায় যোগীর এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক যোগ দিবসের নবমতম বর্ষে এবারের থম 'হর ঘর আঙ্গন যোগ'। প্রতিটি পরিবারের মধ্যে ফিটনেস এবং স্বাস্থ্য প্রচার করার এই থিমের মূল উদ্দেশ্যে। আরও বেশি করে মানুষের কাছে যোগ দিবসের সুবিধা পছে দিতে চায় সরকার।
আর সেই লক্ষ্যেই এই বছ=র ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত যোগ সপ্তাহ পালন করা হবে। আর সেই লক্ষ্যে বিভিন্ন জায়গাতে যোগের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত পার্কে সকাল ৬ টা থেকে আটটা পর্যন্ত যোগাভ্যাস ব্যবস্থা থাকবে। এমনকি বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয়ে যোগ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে।
যোগ সপ্তাহে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশ নেওয়ার কথা বলা হয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে ভিডিও'র মাধ্যমেও যোগ প্রচারিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে তো বটেই, স্বাস্থ্য কেন্দ্র, ধর্মীয় ও সামাজিক সংগঠন, যোগ ইনস্টিটিউট, এনসিসি ক্যাডেট, স্কাউট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবকদের যোগ দিবসের সঙ্গে যুক্ত হওয়ার কথাও বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশজুড়ে ব্যাপক উন্নয়ন চলছে। পর্যটন থেকে কর্মসংস্থান। শিক্ষা থেকে স্বাস্থ্য সব জায়গাতেই যোগী আদিত্যনাথের নেতৃত্বে উন্নয়ন নজর এসেছে। শুধু তাই নয়, সরকারের একাধিক জনকল্যাণ মুখী কাজ একেবারে তৃণমূলস্তরে মানুষের কাছে যাচ্ছে।
তবে যোগ দিবসের আগে উত্তরপ্রদেশজুড়ে একেবারে সাজো সাজো রব।












Click it and Unblock the Notifications