উত্তর প্রদেশের দাঙ্গায় বসানো হয়েছে আলিগড়ের তালা! পুরভোটের প্রচারে কংগ্রেসকে নিশানা যোগী আদিত্যনাথের
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্যস্ত উত্তর প্রদেশে পুরভোটের দ্বিতীয় পর্বের প্রচারে। রবিবার তিনি প্রচার করেন আলিগড়। সেখানে তিনি বলেন, উত্তর প্রদেশ পরিচিত ছিল তালা, শিক্ষা আর শিষ্টাচারের জন্য। কংগ্রেসের নাম না করে তিনি বলেছেন, বর্ণবাদী মানসিকতার রাজবংশ তালা উৎপাদনের উৎপাদনের ইউনিটগুলি বন্ধ করে দিয়েছে।
উত্তর প্রদেশে আগে মাঝে মধ্যেই সাম্প্রদায়িক দাঙ্গার খবর পাওয়া যেত। বর্তমানে তা বিশেষ শোনা যায় না। এই বিষয়টিও উত্তর প্রদেশের পুরভোটের প্রচারে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, উত্তর প্রদেশের ডাবল ইঞ্জিন সরকার দাঙ্গায় আলিগড়ের তালা বসিয়ে দিয়েছে।

ভোট প্রচারে তিনি বলেছেন, জনগণের দাবিকে মর্যাদা দিয়ে উত্তর প্রদেশের ডাবল ইঞ্জিন সরকার স্বাধীনতা সংগ্রামী মহারাজা মহেন্দ্রপ্রতাপ সিংয়ের নামে বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু করেছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় তৈরিতে নিজের জমি দিলেও, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মহারাজার নামে ফোন ফলক ছিল না।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা তথা মুসলিম লিগ নেতা মহম্মদ আলি জিন্নার ছবি থাকা নিয়ে প্রায় পাঁচ বছর আগে যে প্রতিবাদ শুরু হয়েছিল, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications