Yogi Adityanath: উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব! 'ডিজিটাল ডক্টর ক্লিনিক' পরিষেবা আনছেন যোগী
Yogi Adityanath: মানুষের কাছে আরও দ্রুত এবং ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে চান যোগী আদিত্যনাথ! আর সে লক্ষ্যেই বড় পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের। 'ডিজিটাল ডক্টর ক্লিনিক' (Digital Doctor) পরিষেবা শুরু হচ্ছে সে রাজ্যে। মূলত গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকায় দ্রুত যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চায় সরকার।
আর তাই 'ডিজিটাল ডক্টর ক্লিনিক' (Digital Doctor) খোলার সিদ্ধান্ত। মূলত প্রাইমারি হেলথ সেন্টার হিসাবে কাজ করবে 'ডিজিটাল ডক্টর ক্লিনিক' (Digital Doctor) গুলি। আর সেখান থেকে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারদের পরামর্শ পাওয়া যাবে।

শুধু তাই নয়, হেলথ কেয়ার ল্যাবোরেটরির সুবিধাও পাওয়া যাবে। তবে পাইলট প্রজেক্ট হিসাবে আপাতত লখনউ এবং বুলন্দশহরের মোট ২০টি কেন্দ্রে দ্রুত খোলা হবে। ধীরে ধীরে রাজ্যের অন্যান্য শহরগুলিতেও এই পরিষেবা শুরু করা হবে। এমনটাই উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।
আর এক্ষেত্রে বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যোগী সরকার। আর এই প্রকল্পের উদ্দেশ্যেই হল গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ভোল সম্পূর্ণ ভাবে বদলে দেওয়া। শুধু তাই নয়, জরুরি পরিস্থিতি কিংবা জটিল অসুখের ক্ষেত্রে দ্রুত যাতে চিকিৎসকদের পরামর্শ পাওয়া যায় সেজন্যেই এই 'ডিজিটাল ডক্টর ক্লিনিক' (Digital Doctor) খোলা। একই সঙ্গে পরামর্শ, ওষুধ এবং প্যাথোলজি টেস্টও করানোর সুযোগ থাকবে এই ক্লিনিকে।
সরকার মনে করছে এই ব্যবস্থায় স্বাস্থ্য ক্ষেত্রে উত্তরপ্রদেশে বিপ্লব আসবে। প্রকাশিত খবর অনুযায়ী, যোগী সরকার ডিজিটাল ডক্টর ক্লিনিকের জন্য ওবদু গ্রুপের সঙ্গে ইতিমধ্যে ৩৫০ কোটি টাকার একটি এমওইউ স্বাক্ষর করেছে। গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও সঞ্জয় কুমারের জানিয়েছেন, যোগী সরকারের সাহায্যে এই স্টার্ট-আপ শীঘ্রই লখনউ এবং বুলন্দশহরে ২০টি কেন্দ্রের মাধ্যমে চালু করা হবে। শুধু তাই নয়, স্বাস্থ্য পরিষেবায় বড়সড় পরিবর্তন আসবে বলেও দাবি সংস্থার কর্তার।












Click it and Unblock the Notifications