উত্তরপ্রদেশ শিল্পের স্বপ্নের ঠিকানা, নীতি আয়োগ বৈঠকে বললেন যোগী

উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একাধিক ক্ষেত্রে ব্যাপক উন্নইয়ন ঘটেছে। কর্মসংস্থান থেকে পর্যটন, স্বাস্থ্য থেকে শিক্ষা সবেতেই ব্যাপক উন্নয়ন উত্তরপ্রদেশ জুড়ে। এই অবস্থায় মোদীর মন্ত্র উঠে এল যোগীর বক্তব্যে।

শুধু তাই নয়,শিল্পের ক্ষেত্রে নয়া গন্তব্যের নাম উত্তর প্রদেশ। এমনটাই দাবি করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিফর্ম (সংস্কার), পারফর্ম (কাজে পরিণত করা) ও ট্রান্সফর্ম (বদলে ফেলা) মন্ত্রেই রাজ্য এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন তিনি।

শিল্পের ক্ষেত্রে নয়া গন্তব্যের নাম উত্তর প্রদেশ।

উত্তর প্রদেশকে শিল্পে বিনিয়োগের স্বপ্নের ঠিকানা বলেও উল্লেখ করেছেন যোগী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার যোগ দিয়েছিলেন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। প্রগতি ময়দানে আয়োজিত সেই বৈঠকে যোগী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করেই উত্তর প্রদেশের বিনিয়োগের নতুন দিশা দেখাচ্ছে।

এমএসএমই, নারী সুরক্ষা, পরিকাঠামো উন্নয়ন, পিএম গতি শক্তি ও স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য কীভাবে এগিয়ে চলেছে, সে কথাই তুলে ধরেন তিনি। যোগী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, দেশের মানুষও মন দিয়ে কাজ করছেন দেশের উন্নয়নের স্বার্থে। তিনি জানান, ২৫ কোটি মানুষের বসবাস উত্তর প্রদেশে।

গোটা দেশের মধ্যে সবথেকে বেশি গ্রাহক ও শ্রমিক ওই রাজ্যেই মেলে। শুধু তাই নয়, প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে উত্তর প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। গঙ্গা, যমুনা, সরযূর পাশে কৃষিজমির বিপুল সম্ভারের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশ শিল্পের স্বপ্নের ঠিকানা

যোগীর কথায়, উত্তর প্রদেশ অপরাধের ক্ষেত্রে কাউকে রেয়াত করে না। দেশর জিডিপিতেও রাজ্যের অবদানের কথা উল্লেখ করেছেন তিনি। আগামী পাঁচ বছরে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য আছে বলে জানিয়েছেন যোগী। প্রধানমন্ত্রী যে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য স্থির করেছে তাতেই অবদান রাখতে চায় উত্তর প্রদেশ।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারিতে গ্লোবাল সামিটে ২২০০০ মউ স্বাক্ষরিত হয়েছে, তৈরি হয়েছে ১ কোটি কর্মসংস্থান। রাজ্যে ৯৬ লক্ষ এমএসএমই ইউনিট আছে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+