উন্নয়নে নয়া নজির! পুরভোটের আগেই ৮৭৫৪ কোটি টাকার প্রকল্প উপহার যোগীর
উত্তরপ্রদেশ জুড়ে চলছে উন্নয়ন! ইতিমধ্যে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যোগী সরকার। কিন্তু এখনও খামতি থেকে যাচ্ছে। আর সেদিকে তাকিয়ে আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ। লখনউ থেকে নগর উন্নয়ন দফতরের ৮৭৫৪ কোটি টাকার ২০৪২ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।
যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই প্রকল্পগুলির মধ্যে জেলার নগর পঞ্চায়েত বাবেরুর ১৪৪ কোটি টাকার নিষ্কাশন প্রকল্পও রয়েছে। ৮৭৫৪ কোটি টাকার নগর উন্নয়নের কাজের যে উদ্বোধন হয়েছে তাতে সে রাজ্যের মানুষদের উন্নততর জীবনযাত্রা দেবে বলে মনে করা হচ্ছে। চলতি মাসেই উত্তরপ্রদেশে রয়েছে পুরভোট।

আর এই সমস্ত প্রকল্প শাসকদলকে বেশ কিছুটা সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের শহরাঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা ৬ কোটি ৫০ লাখ থেকে প্রায় ৭ কোটি। একাধিক কর্মসূচি উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যের ১০০ টি শহরকে চিহ্নিত করা হয়েছে। যেগুলিতে অত্যাধুনিক সুযোগ-সবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আর তা আগামী কয়েকবছরের মধ্যেই এই সুবিধা মিলবে বলে জানিয়েছেন মুখ্যন্ত্রী যোগী। উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য যেখানে পুরসভার সংখ্যা সবথেকে বেশি যোগী আদিত্যনাথ বলেন, গত ছয় বছর ধরে এই পুরসভাগুলির উপরেই দাঁড়িয়ে আছে সে রাজ্যের একাধিক উন্নয়ন। নতুন প্রকল্পগুলির সম্পর্কে উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, বেশির ভাগ কাজই করবে নগর পালিকা পরিষদ বা মিউনিসিপ্যাল কাউন্সিল।
আর কিছু প্রকল্পের কাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা নগর নিগম করবে বলে জানিয়েছেন সে রাজ্যের আধিকারিকরা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেশ কয়েকটি মোটর চালিত গাড়ির উদ্বোধন করেন। যেগুলি সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিদিন চলবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শহর অঞ্চলে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ১৭ লাখ মানুষকে এখনও পর্যন্ত বাড়ি দেওয়া হয়েছে। আর তা দেওয়া হয়েছে থাকার জন্যে। করোনা কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত উদ্যোগ নিয়েছেন তারও প্রশংসা শোনা গিয়েছে এদিন যোগীর মুখে। তিনি জানিয়েছেন, বর্তমানে উত্তরপ্রদেশ সমস্ত স্কিমের সুবিধা পাচ্ছে। আর তা পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে।
পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, আজ থেকে ১০০ বছর আগেও মহামারী এসেছিল। সেই সময়ে মানুষ শুধু অসুস্থ হয়েই মারা যায়নি, খাদ্যের অভাবও দেখা দেয়। কিন্তু করোনার সময়ে কিন্তু তেমনটা হয়নি। দেশে ইতিহাসে প্রথমবার বিনামূল্যে ভ্যাকসিন থেকে একাধিক ব্যবস্থা করেছিলেন বলেও যোগীর কথাতে উঠে আসে।












Click it and Unblock the Notifications