Yogi Adityanath: জানেন কীভাবে অযোধ্যাকে সাজানোর পরিকল্পনা করেছেন যোগী আদিত্যনাথ! রইল বিস্তারিত

Yogi Adityanath: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে অযোধ্যায় সুবিশাল রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে উদ্বোধনের তারিখও ঘোষণা করা হয়েছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মন্দির নির্মাণের কাজ।

আর এই রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশ-বিদেশের বহু মানুষ আসবেন রাম-নগরীতে।আর তাই মন্দিরের পাশাপাশি অযোধ্যা (Ayodhya) জুড়ে উন্নয়নের কর্মকাণ্ড চলছে। মন্দির উদ্বোধনের আগে অবশ্য দিপাবলী ধুমধাম করে পালন করা হবে অযোধ্যায়। প্রত্যেক বছর আলোর উৎসবে এমন কিছু কর্মকাণ্ড করা হয় যা রেকর্ড তৈরি হয়।

Yogi Adityanath

এবারও কয়েক লাখ প্রদীপ জালানো হবে সরজু নদীর ধারে। এরপরেই রয়েছে দেব দিপাবলী। এবার এই অনুষ্ঠান ঘিরে উত্তরপ্রদেশজুড়ে কয়েক লাখ পর্যটক আসবে বলে মনে করা হচ্ছে। আর সেই বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) একাধিক পরিকল্পনা করেছেন।

একেরপর এক উৎসবকে কেন্দ্র করে অযোধ্যাকে সাজিয়ে তোলা হচ্ছে। 'ত্রেতাযুগ'কে (Treta Yuga) মাথায় রেখে গোটা শহরকে সাজিয়ে তোলা হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি অযোধ্যার সরযূ নদীর পাড়ে অবস্থিত রামকথা মণ্ডপে মন্ত্রিসভার বৈঠক করেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যা একেবারে ঐতিহাসিক বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। আর সেই বৈঠকেই এবার অজধ্যায় বড় করে দীপোৎসব করার সিদ্ধান্ত যোগী সরকার (Yogi govt) নিয়েছে।

অন্যদিকে একাধিক প্রস্তাবও গৃহীত হয়েছে এই বৈঠকে। যার মধ্যে অন্যতম ধর্মীয় পর্যটন। বিশেষ করে উত্তরপ্রদেশ জুড়ে কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে বৌদ্ধ বিহার তার সঙ্গে অযোধ্যা, এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম, এমন একাধিক ধর্মীয় কেন্দ্র রয়েছে।

আর এই সমস্ত জায়গাগুলিকে মাথায় রেখেই ধর্মীয় পর্যটনকে আরও সুন্দর ভাবে সাজানোর কথা বলা হয়েছে। পাশাপাশি আরও উন্নত এবং প্রচারেরও বার্তা দিয়েছেন যোগী (Yogi Adityanath)। একই সঙ্গে অযোধ্যার রাম মন্দির মিউজিয়াম করার কথা ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+